Posts

প্লাস্টিকের প্লেটে খেলে সন্তান জন্মে সমস্যা!

Image
 ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   32 পরের সংবাদ»    ৩০ মার্চ ২০১৬, ০৫:০২ পূর্বাহ্ন আজকাল দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্রের একটা অংশ জুড়ে রয়েছে প্লাস্টিক সামগ্রী। আর মাইক্রোওয়েভের যুগে প্লাস্টিকের প্লেট, বাটির চাহিদা তো থাকবেই। কিন্তু গবেষণা বলছে বিপদ রয়েছে এখানেও।  টেক্সাস ইউনিভার্সিটির মেডিক্যাল ব্রাঞ্চের দাবি , প্লাস্টিকের প্লেটে খাওয়া, খাবার গরম করা এই সব কিছু থেকে সমস্যা হতে পারে অনাগত সন্তানের। সমীক্ষা বলছে, শুধুমাত্র প্লাস্টিকের ব্যবহার বেড়ে গিয়েছে বলেই বেড়ে চলেছে প্রি-টার্ম বার্থ রিস্কও! সারা পৃথিবী জুড়েই! প্রি-টার্ম বার্থ হলো নির্দিষ্ট সময়ের তিন সপ্তাহ আগে জন্ম নেওয়া । কিন্তু সময়ের আগে জন্ম হলে মাতৃগর্ভ থেকে বেরিয়ে বাইরের পৃথিবীর মোকাবিলার জন্য শরীর তৈরি থাকে না। অনেক সময়ে প্রি-টার্ম বার্থের জন্য প্রাণসংশয়ও হয় শিশুর। প্লাস্টিকের প্লেটে খাওয়ার সঙ্গে প্রি-টার্ম বার্থের সম্পর্ক কি এমন প্রশ্নের জবাব হলো প্লাস্টিকের প্লেটে শরীরের জন্য ক্ষতিকর এক ধরনের রাসায়নিক থাকে । একে বলা হয় বিসফেনল এ ( Bisphenol A) বা বিপিএ (BPA)। আজকাল ...

দাঁত সুস্থ রাখতে যা করবেন

Image
মাহফুজ রহমান  |  আপডেট:  ১৪:৩৯, মার্চ ৩০, ২০১৬ ২ Like             খাবার যত সুস্বাদুই হোক না কেন, দাঁত সুস্থ না থাকলে খেয়ে মজা নেই। আবার এমন খাবারও খাওয়া উচিত নয়, যা দাঁতের বারোটা বাজিয়ে দেয়। কাজেই দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় খাবার-দাবার একটু বেছে নেওয়াই ভালো। দাঁত সুস্থ রাখতে যা যা করতে পারেন, তা এখানে তুলে ধরা হলো: ১. এমন খাবার না খাওয়াই ভালো, যা খেলে দাঁতের ‘অমর্যদা’ হয়! তাই খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। ব্ল্যাক টি, রেড ওয়াইনজাতীয় পানীয়কে ‘না’ বলুন। ধূমপা ন তো আপনার সাদা দাঁত হলদেটে বানানোর জন্য যথেষ্ট। এ ছাড়া কোমলপানীয়, চাটনি, সয়া সস এবং ঘন জুসও দাঁতের ক্ষতি ডেকে আনতে পারে।  ২. চেঞ্জ উই নিড —প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটাই ছিল বারাক ওবামার মূলমন্ত্র। আপনার টুথব্রাশের বেলায়ও এই মূলমন্ত্র প্রয়োগ করুন। ব্রাশের বয়স দু-তিন মাস হলেই সেটাকে অবসরে পাঠান। না হলে সেই ব্রাশই আপনার মুখে ছড়িয়ে দেবে ক্ষতিকর ব্যাকটেরিয়া। বিশেষজ্ঞদের মতে , দাঁত মাজার সময় মুখের ভেতর ব্রাশ রাখতে হবে ৪৫ ডিগ্রি কোণে । শরীরের সব শক্তি দিয়ে ঘষল...

যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পথ আরও সংকুচিত

তবারুকুল ইসলাম, লন্ডন  |  আপডেট:  ২৩:৫৪, মার্চ ২৯, ২০১৬ ০ Like             শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে অবস্থানের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার পর এবার কর্ম ভিসার (ওয়ার্ক পারমিট) ক্ষেত্রেও নানা কড়াকড়ি আরোপ করেছে দেশটি। আসছে ৬ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ লাভের সম্ভাবনা আরও সংকুচিত হয়েছে। এত দিন একটানা পাঁচ বছর কর্ম ভিসায় যুক্তরাজ্যে থাকার পর বিদেশি নাগরিকেরা দেশটিতে স্থায়ী বাসের (আইএলআর) আবেদন করতে পারতেন। এ জন্য তাদের কোনো সুনির্দিষ্ট আয় দেখাতে হতো না। নতুন নিয়মে বলা হয়েছে, যেসব বিদেশি কর্মীর বেতন বছরে কমপক্ষে ৩৫ হাজার পাউন্ড (প্রায় ৪০ লাখ টাকা), তারাই কেবল স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। যাদের আয় বছরে ৩৫ হাজার পাউন্ডের কম, তারা সর্বোচ্চ ছয় বছর যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন। যুক্তরাজ্যে সাধারণ চাকরিজীবীরা বছরে গড়ে ২৫ হাজার পাউন্ডের মতো বেতন পেতে পারে। তাই উচ্চ বেতনের শর্ত চাপানোর ফলে হাসপাতালের সেবিকা (নার্স), শিক্ষক, সাংবাদিক, হিসাবরক্ষক সহ বিভিন্ন পে...

দুই দণ্ডিত মন্ত্রী বৈধ নন!

Image
মিজানুর রহমান খান  |  আপডেট:  ০২:১৮, মার্চ ২৯, ২০১৬  |  প্রিন্ট সংস্করণ ৬ Like ৩৮             খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মন্ত্রিত্বের বৈধতা এখন প্রশ্নের সম্মুখীন। যদিও তাঁরা গতকাল মন্ত্রিসভা বৈঠকে যোগ দিয়েছেন। আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক গতকাল সাংবাদিকদের কাছে দাবি করেন যে, দুই মন্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু তাঁদের শপথ ভঙ্গ হয়নি। অথচ এর আগে শুনানিকালে প্রধান বিচারপতি এস কে সিনহা মন্ত্রীদ্বয়ের আইনজীবীদের কাছে প্রশ্ন রেখেছিলেন শপথ ভঙ্গের শাস্তি কী? এ বিষয়ে নানা অনুসন্ধানে এটা প্রতীয়মান হয়েছে যে, বিদ্যমান সাংবিধানিক আইন ও সাংবিধানিক রেওয়াজ অনুযায়ী আদালত অবমাননার দায়ে দণ্ডিত দুই মন্ত্রীর পদ ২৭ মার্চ অপরাহ্ণে তাঁদের দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে শূন্য হয়ে গেছে। তাঁরা এখন পদে বহাল থাকায় ব্রিটিশ ক্যাবিনেট সরকার প্দ্ধতির যে রীতি আমরা অনুসরণ করি, সেটাও লঙ্ঘিত হচ্ছে। সংবিধানের ৫৫ অনুচ্ছেদে বল...

বদরুন্নেসা মহিলা কলেজে বোরখা হিজাব নিষিদ্ধ ঘোষণা

Image
কলেজের ড্রেস কোডের নামে এবার মূসলিম মেয়েদের ফরজ হিজাব নিষিদ্ধ করার ধৃষ্টতা দেখালো খোদ ঢাকার সুপরিচিত সরকারী মহিলা কলেজ, সরকারী বদরুন্নেসা মহিলা কলেজে। কলেজের নোটিশে বলা হয়েছে, নিজ নিজ কোর্সের ড্রেস কোড মানতে হবে, কোন ধরণের হিজাব বা বোরকা পরিধান করা যাবে না। সরকারী নোটিশটি যুক্ত করা হলো। - See more at: http://amarbangladesh-online.com/%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AC/#sthash.jOvN4tYM.dpuf

নির্বাচন বিকৃত হলে গণতন্ত্র ধ্বংস হয়

Image
বদিউল আলম মজুমদার  |  আপডেট:  ০২:৪৯, মার্চ ২০, ২০১৬  |  প্রিন্ট সংস্করণ ২ Like ৬             ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচনের প্রায় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন বাকি শুধু ২২ মার্চের ভোটাভুটি। আমরা নিশ্চিত করে বলতে পারি না ভোটের দিন কী ধরনের পরিবেশ বিরাজ করবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না। তবে এরই মধ্যে আনুষ্ঠানিকতা পর্বে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমাদের একটি বিকৃত ধরনের নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে বলে অনেকের আশঙ্কা। প্রথম অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো তৃণমূল পর্যায়ে ব্যাপক মনোনয়ন-বাণিজ্য। আমাদের দেশে অতীতেও মনোনয়ন-বাণিজ্য ছিল, কিন্তু তা ছিল ওপরের স্তরে, মূলত সংসদ নির্বাচনে। লাখ লাখ, এমনকি কোটি কোটি টাকার বিনিময়ে সংসদ নির্বাচনে মনোনয়ন বিক্রির অভিযোগ আমরা শুনেছি। অতীতে এ ধরনের অভিযোগ ছিল বড় বড় নেতার বিরুদ্ধে এবং এগুলো ছিল অনেকটা গুজবের মতো। কারণ, এ ব্যাপারে কেউ কখনো মুখ খোলেনি এবং কারও বিরুদ্ধে কেউ প্রকাশ্যে অভিযোগও আনেনি। তবে এর ব্যাপকতা সম্পর্...

না ছুঁয়ে স্মার্টফোনে কাজ করুন

Image
১৯ মার্চ, ২০১৬    মনে করুন দুর্বৃত্তের হাতে বন্দী হয়ে হাত-পা বাধা অবস্থায় পড়ে আছেন অন্ধকার কোনো ঘরে। পকেটে স্মার্টফোন থাকলেও নড়াচড়ার সুযোগ না থাকায় তা বের করে কাউকে ফোন করতে পারছেন না। ব্যাপারটা একটু বেশি নাটুকে হয়ে গেল! তবে হাত না লাগিয়ে কথা বলে নির্দেশ দিয়ে (ভয়েস কমান্ড) স্মার্টফোন ব্যবহারের সুযোগ যে আছে, তা মোটামুটি সবারই জানা। প্রয়োজনের সময় বেশ কাজেরও বটে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাপ চালু করে তারপর বলতে হয় ‘ওকে গুগল’ এবার এটা করো, ওটা করো। সে তো ওই হাত লাগাতেই হলো। কাজটি অবশ্য আঙুলের স্পর্শ ছাড়াই যেকোনো পর্দা থেকে করা যায়। শুধু সেটিংসটা ঠিক করে নিতে হবে। এ জন্য প্রথমে গুগল অ্যাপ চালু করুন। বাম পাশ থেকে টেনে ডান দিকে আনলে মেন্যু দেখাবে। এবার Settings/Voice/“Ok Google” detection থেকে From any screen সচল করুন। ব্যাস হয়ে গেল! এখন স্মার্টফোনটি কাছে থাকলেই ওকে গুগল বললেই তা আপনার নির্দেশ শোনার জন্য সচল হয়ে যাবে। সূত্র: অ্যান্ড্রয়েড ডটকম

ত্বক পুড়ে গেলে কী করবেন

আপডেট:  ০২:১৩, ফেব্রুয়ারি ২৯, ২০১৬  |  প্রিন্ট সংস্করণ ১ Like ১             আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটলে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এ রকম জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সবারই জেনে রাখা উচিত। পোড়া ক্ষতের চিকিৎসা নিয়ে কয়েকটি পরামর্শ: * শরীরে যদি আগুন ধরে যায়, যেকোনো কাপড় দিয়ে চাপা দিন। ভেজা কাপড় দিয়ে চেপে ধরতে পারলে ভালো। আগুন বেশি হলে মাটিতে গড়াগড়ি দিতে হবে। * আগুন নিভে যাওয়ার পর শরীরের পুড়ে যাওয়া অংশে পানি ঢালতে হবে অন্তত আধা ঘণ্টা। ঠান্ডা পানি বা বরফ লাগানো জরুরি নয়। গরম হাঁড়ির স্পর্শে ত্বক পুড়ে গেলে অথবা শরীরে গরম তেল বা পানি লাগলেও আক্রান্ত স্থান একইভাবে পানিপ্রবাহের নিচে ধরে রাখতে হবে অন্তত আধা ঘণ্টা। * ক্ষত সামান্য হলে অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে রাখতে পারেন। দিনে দু-তিনবার মলমের আবরণে ক্ষতস্থানটি ঢেকে রাখুন। সব ধরনের পোড়া ক্ষতে ব্যান্ডেজ লাগানোর প্রয়োজন হয় না। গোসলের সময় সাবান-পানি দিয়ে ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করতে হবে। * পোড়া ক্ষত বেশি হলে চিকিৎসকের প...

সকালের খাওয়া হবে স্বাস্থ্যকর

Image
অধ্যাপক শুভাগত চৌধুরী  |  আপডেট:  ০২:৪২, মার্চ ০২, ২০১৬  |  প্রিন্ট সংস্করণ ০ Like             দিন শুরুর খাবারটা হবে ভারি। মডেল: ইমরান, ছবি: অধুনা সকালটা মোটেই একঘেয়ে মনে হয় না। সকালে সূর্য ওঠা, ভোরের বাতাস, সকালবেলার ফুল মনে তো প্রতিদিনই রং ধরায়, উজ্জীবনী শক্তি দিয়ে সামনে চলার প্রেরণা দেয় শরীর ও মনকে। সকাল হলো শক্তি সঞ্চয়ের সময়। তাই সকালে চাই পুষ্টিকর খাদ্য, পেট ভরে খেয়ে সারা দিনের জন্য শক্তিকে আটকে রাখা, সেই শক্তি ক্রমে ক্রমে শরীর ও মনকে সচল হতে, সঞ্চারিত হতে, সাহসের সঙ্গে জীবনের নানা টানাপোড়েনকে অতিক্রম করতে সাহায্য করবে। পুষ্টির মানে তাই প্রাতরাশ হবে রাজসিক। প্রাতরাশ খাবেন রাজার মতো, দুপুরের আহার হবে রাজকুমারের মতো, হালকা-ভারী খাবার আর রাতের আহার হবে কাঙালের মতো, বেশ হালকা। আমাদের দিনরাতের আহারের বড় অংশ থাকবে প্রাতরাশে। প্রাতরাশ স্বাস্থ্যের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ তা গুণীজন ও জ্ঞানীজনেরা স্বীকার করেছেন। সারা রাতের উপোসের পর শরীর ও মগজকে দেয় শক্তি, কাজ করার শক্তি। তাইতো এর নাম উপবাস ভঙ্গ বা ‘...

সাইবার হয়রানি ঠেকানোর আছে যে উপায়

Image
টেলিনরের এক জরিপে দেখা গেছে, দেশের ৪৯ শতাংশ স্কুল শিক্ষার্থী সাইবার হয়রানির শিকার। ইন্টারনেটে নিরাপদ থাকার আছে উপায়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে লিখেছেন নাদিম মজিদ ৯ মার্চ, ২০১৬ ০০:০০   32 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী সেঁজুতি। ফেসবুক ব্যবহার করছে চার বছর ধরে। কিছুদিন আগে অপরিচিত এক ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মাঝেমধ্যে ইনবক্সে ছেলেটি তাকে ফেসবুকে হাই-হ্যালো বলে। একদিন ছেলেটি জিজ্ঞেস করল, আমাকে তুমি পছন্দ করো? উত্তর না বলায় আবার জিজ্ঞেস করল, কেন করো না? একপর্যায়ে ইনবক্সে অশ্লীল প্রস্তাব দিয়ে বসে সে। ফেসবুকে ছেলেটিকে ব্লক করে আপাত রেহাই পায় সেঁজুতি। একই স্কুলের সুকন্যার ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটত প্রথম প্রথম। পরে সচেতন হয়ে যায়। অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। নতুন রিকোয়েস্ট এলে মিউচ্যুয়াল ফ্রেন্ডকে তার সম্পর্কে জিজ্ঞেস করে। ইতিবাচক উত্তর এলেই অ্যাকসেপ্ট করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় প্রায় সব নারীকে। ১...