Posts

মুখে দুর্গন্ধ? জেনে নিন কিছু ঘরোয়া টোটকা

Image
 ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   37 পরের সংবাদ»    ৩০ নভেম্বর ২০১৫, ০২:০০ পূর্বাহ্ন মুখের দুর্গন্ধ কি আপনাকে লজ্জায় ফেলে দেয়? কারও কাছাকাছি যাওয়ার আগে এর জন্য হীনমন্যতায় ভোগেন। কিছু বদঅভ্যাস বা শারীরিক কিছু গোলমালের জন্য মুখে দুর্গন্ধ হয়ে থাকে। জেনে নিন মুখের দুর্গন্ধ দূর করার কিছু ঘরোয়া টোটকা। ১। মৌরি -  মুখশুদ্ধি হিসেবে খুব ভাল কাজ করে মৌরি। খাওয়ার পর এক চামচ মৌরি রাখুন মুখে। এতে মুখে দুর্গন্ধও হবে না, হজমও ভাল হবে। যদি আপনার মুখে বাজে গন্ধ হওয়ার প্রবণতা থাকে তবে এক কাপ গরম জলে এক চামচ মৌরি দিয়ে পাঁচ-১০ মিনিট রেখে এই জল দিনে দু’বার খান। ২। দারচিনি -  দারচিনির মধ্যে সিনামিক অ্যালডিহাইড থাকে। এই এসেনশিয়াল অয়েল মুখের ব্যাকটেরিয়া কমিয়ে বাজে গন্ধ রুখতে সাহায্য করে। এক কাপ জলের মধ্যে এক চামচ দারচিনি গুঁড়ো ফুটিয় সেই জল দিনে দু’বার মুখে ধুয়ে নিন। এই জলে তেজপাতাও মেশাতে পারেন। ৩। মেথি-  মুখের যে কোনও ইনফেকশন সারাতে অব্যর্থ মেথি। এক কাপ জলে এক চা চামচ মেথি দিয়ে ফুটিয়ে ছেঁতে নিয়ে এই চা দিনে এক বার খেলে মুখের গন্ধ দূ...

বিশেষ কৌশলে ভালো রাখুন দাম্পত্যের সম্পর্ক

Image
নিগার আলম বাংলাদেশ সময়:   November 25, 2015 - 11:09 PM ফটো ক্রেডিট:   listen-hard.com    ( প্রিয়.কম) - একটি সম্পর্কে জড়ানো যতটা সহজ, সেটাকে টিকিয়ে রাখা তারচেয়ে অনেক বেশি কঠিন। সম্পর্ক থাকলে  খুনসুটি, ভুল বোঝবুঝি, ঝগড়া থাকবে। তা সে যে সম্পর্কই হোক না কেন। আপনাকে এই বিষয়গুলো কিছুটা কৌশলে সামলে নিতে হবে। সম্পর্ককে সুন্দর করে তুলবে কিছু কৌশল। আসুন জেনে নিই সম্পর্ককে আরও সুন্দর করে তোলার সেই গোপন কৌশলগুলো। ১। খোলাখুলিভাবে কথা বলুন প্রতিটি সম্পর্কে ঝগড়া, খুনসুটি, মান-অভিমান হয়। কিন্তু একটি সুখী দম্পতি জানেন এই বিষয়গুলোকে কীভাবে মানিয়ে নিতে হবে।  যে বিষয়ে মতে অমিলে হবে সে বিষয়ে খোলাখুলিভাবে একে অপরের সাথে কথা বলুন।  যখনই বিষয়টি বেরিয়ে আসবে দেখবেন আর আপনাদের মধ্যে মতের অমিল হচ্ছে না। ফোন বা ইন্টারনেট এই মাধ্যমগুলোতে কথা না বলে সরাসরি কথা বলুন।    ২। ছোট বিষয়গুলোকে অবহেলা করবেন না আমরা আমাদের সঙ্গীর সাথে কথা বলার সময় ধন্যবাদ, প্লিজ এই শব্দগুলো ব্যবহার করি না। আমরা মনে করি প্রিয় মানুষের সাথে কেন এই সৌজন্যতা! অথ...

ফেসবুক অথবা প্রয়োজনীয় সাইটে প্রবেশের সাময়িক সমাধান

Image
মুরুব্বী  | নভেম্বর ২০, ২০১৫ | ০৯:৩৯ বিভাগ:  প্রযুক্তি বিশেষ সতর্কতা এবং কৈফিয়ত :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেয়া আপাত বিধিমালা বা নির্দেশনা নিশ্চয়ই আমরা সম্মানের সাথে বিবেচনা করবো। এই পোস্ট তাদের জন্য যারা ফেসবুক কে একান্তই সৌখিন ভাবে ব্যবহার করেন। প্রয়োজনে বন্ধুদের সাথে দ্রুত যোগাযোগ করা যায় সেই জন্য। (বিটিআরসি) এর নির্দেশে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়া Facebook, Whatsapp, Viber পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সকল সাইটে এক্সেস করা যাবে না। তাই অনেকেই হয়ত এক্সেস করতে পারছেন না। সমস্যা নেই, এরও সমাধান আছে। জেনে নিন কিভাবে কম্পিউটারে Facebook এবং মোবাইলে Whatsapp, Viberr, Line চালানো যাবে। যারা পিসিতে মজিলা ব্রাউজার ইউজার তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। Mozilla Firefox – এর জন্য এই  Proxy Extension  ইন্সটল করে নিন। এভাবে গুগল ক্রোম সহ মোবাইল ব্যবহারকারীদের জন্য আরও কিছু নির্দেশনা রয়েছে যা কিনা সরাসরি  পিসি অথবা মোবাইল থেকে ব্রাউজ করুন বন্ধ হয়ে যাওয়া ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ চালান  শীর্ষক পোস্ট থেকে লি...

গড়ে তুলুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

Image
অধ্যাপক মো. ফারুক পাঠান  |  আপডেট:  ০২:২৭, নভেম্বর ১৪, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ০ Like       বাংলাদেশে প্রায় ৭০ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। এ তথ্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের। এ রোগের প্রভাবে মানুষের হৃদ্যন্ত্র, কিডনি, রক্তনালি, চোখ,¯স্নায়ুসহ প্রায় সব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ৭০ থেকে ৮০ শতাংশ টাইপ-টু ডায়াবেটিসই কিন্তু প্রতিরোধ করা যায়। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘ স্বাস্থ্যসম্মত খাবার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’ । এ বিষয়ে কয়েকটি পরামর্শ:  প্রথমেই জেনে নিই, সুষম খাদ্য ও স্বাস্থ্যকর খাবার কী। প্রতিদিনের খাবারে প্রতিটি পুষ্টি উপাদান—শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান সঠিক মাত্রায় উপস্থিত থাকলে তবেই তাকে সুষম খাবার বলে। তার পরিমাণ বা পরিমাপ নির্ভর করে আপনার উচ্চতা, ওজন ও কাজ বা শারীরিক পরিশ্রমের ধরনের ওপর।   অতিরিক্ত ওজন, মেদ-ভুঁড়ি ও কায়িক শ্রমের অভাব —এগুলো ডায়াবেটিসের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় । তাই শরীরের ওজন নিয়ন্ত্রণের জন্য খাওয়াদাওয়ার অভ্যা...

মায়ের ওপর খুব রাগ ছিল ঐশীর

Image
নিজস্ব প্রতিবেদক  |  আপডেট:  ০২:৫৯, আগস্ট ২০, ২০১৩  |  প্রিন্ট সংস্করণ ০ Like ৭৪       আমি ছিলাম মায়ের দুই চোখের বিষ। মা আমাকে দেখতে পারত না। বাসায় ফিরতে রাত হলেই গালমন্দ করত। চরিত্র নিয়ে কথা বলত। বলত, তুই আমার মেয়েই না। মায়ের ওপর আমার খুব রাগ হতো।’পুলিশের জিজ্ঞাসাবাদের সময় মাকে নিয়ে এভাবে ক্ষোভের কথা বলেছে ঐশী রহমান। জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা প্রথম  আলোকে  এ তথ্য জানিয়ে বলেন, ঐশী ছিল পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন। মা-বাবাসহ পরিবারের সবাই তাকে অপছন্দ করতেন। সে হয়ে পড়ে একা। এ কারণে পরিবারের চেয়ে বাইরের পরিবেশ তাকে বেশি টানত।বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? এ প্রশ্নের জবাবে চুপ থেকেছে ঐশী। কিছুক্ষণ পর বলেছে, মায়ের চেয়ে বাবা তার কাছে প্রিয় ছিল। আর সবচেয়ে প্রিয় ছোট ভাই ঐহী। ঐশী বারবার বলেছে, ‘ওরা কেউ আমাকে বুঝতে চায়নি। সব দোষ আমার। আমি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছি। বাবা-মায়ের খাবারের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে নিজের মতো ঘুরতে বেরিয়েছি।’১৬ আগস্ট বিকেলে রাজধানীর পল্টন থানার চামেলী...

আ’লীগ নেতার ছেলের কবল থেকে সেই নববধূ উদ্ধার

Image
http://www.amardeshonline.com/pages/details/2015/11/10/310370#.VkGqDqDfowg  ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   49 পরের সংবাদ»    ০৯ নভেম্বর ২০১৫, ১৯:১৭ অপরাহ্ন আড়াইহাজারে বরের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া নববধূ সুবর্ণা আক্তারকে ৫২ ঘণ্টা পর উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মূলহোতা আওয়ামী লীগ নেতার ছেলে মোফাজ্জল হোসেন ও তার ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের কালীগঞ্জের জামালপুর মীরপাড়া এলাকা থেকে নববধূকে উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আনোয়ার লতিফ খান সাংবাদিকদের এ তথ্য জানান। র‌্যাব জানায়, আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে শুক্রবার রাতে বরের গাড়ি গতিরোধ করে সন্ত্রাসীরা বরের কাছ থেকে নববধূ সুবর্ণা আক্তারকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর র‌্যাব-১১ বিষয়টি গুরুত্বের সঙ্গে নববধূকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের গোয়েন্দা নজরদারি শুরু করে। র‌্যাব-১১ এর সিপিএসসির সহকারী পুলিশ স...

সর্দি-জ্বরে জাম্বুরা বেশ উপকারী

Image
ডা. মো. শরীফুল ইসলাম  |  আপডেট:  ০২:২৫, নভেম্বর ১০, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ০ Like       ফলটির নাম বাতাবি লেবু। তবে জাম্বুরা নামে এটি বেশি পরিচিত। বর্ষার শেষ পর্যায় থেকে শুরু করে শীত আসার আগ পর্যন্ত জাম্বুরার পূর্ণ মৌসুম। বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে এই ফল। ভিটামিন আর খনিজ উপাদানে পরিপূর্ণ জাম্বুরা খাওয়ার উপকারিতা অনেক। জাম্বুরায় ভিটামিন ‘সি’ প্রচুর পরিমাণে আছে। প্রতিদিন একজন পূর্ণ বয়স্ক মানুষের যতটা ভিটামিন ‘সি’ প্রয়োজন, একটা জাম্বুরাতে তার চেয়ে বেশি পাওয়া যায়। ঠান্ডা, সর্দি-জ্বর ইত্যাদি সমস্যায় জাম্বুরা বেশ উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। জাম্বুরার কোয়ার খোসাসুদ্ধই খেতে হয় এই ফল। ফলে রসের সঙ্গে সঙ্গে অনেক আঁশও খাওয়া হয়ে যায়। এই আঁশ হজম ও বিপাকক্রিয়াকে ত্বরান্বিত করে, ওজন কমাতে সাহায্য করে এবং অন্ত্রের ক্যানসারের ঝুঁকি কমায়। কোষ্ঠকাঠিন্যও দূর করে। জাম্বুরায় কারনিটিন পামিটয়েলট্রানসফারেজ নামের এক ধরনের উৎসেচক আছে। এটা শরীরের ওজন কমাতে সহায়ক। জাম্বুরায় আরও আছে পটাশিয়াম। এটি রক্তনালি প্রসারিত ক...

মস্তিষ্কের ভেতর বাস করছিলো জীবন্ত কৃমি

Image
 ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   2 পরের সংবাদ»    ০৬ নভেম্বর ২০১৫, ১২:১৯ অপরাহ্ন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চিকিৎসকরা এক ব্যক্তির মস্তিষ্ক থেকে জীবন্ত ফিতা কৃমি অপসারণ করেছেন। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লুইস অর্টিজ নামক ওই ব্যক্তি। ব্রেইন স্ক্যান করার পর তার রিপোর্ট দেখে নিউরোসার্জন যা বললেন তাতে তার চোখ ছানাবড়া। কারণ রিপোর্টে দেখাচ্ছিল একটি জীবন্ত ফিতাকৃমি বসবাস করছে লুইস অর্টিজের মস্তিষ্কে। সেটি দেখে চিকিৎসক বললেন ত্রিশ মিনিটের মধ্যে এটি বের না করলে মৃত্যু অনিবার্য। মস্তিষ্কের মধ্যে একটি ছোট টিউমারের মধ্যে বেড়ে উঠছিলো সেটি। আর সে কারণেই মস্তিষ্কের ভেতরে পানির প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিলো। “পরে ডাক্তার যখন এটি বের করলেন তখনও কিলবিল করছিলো সেটি”, বলছিলেন মি. অর্টিজ। গত অগাস্টে সার্জারির পর এখন ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তিনি এবং আশা করছেন খুব শিগগিরই আবার বিশ্ববিদ্যালয়ের পড়ায় ফিরে যেতে পারবেন তিনি। কিন্তু তার মস্তিষ্কে ফিতা কৃমি গেলো কি করে ? যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন একবার কোন খাদ্য খেয়ে কিংবা অন...

কী খেলে সুন্দর থাকবেন

Image
রাফিয়া আলম | ১০ নভেম্বর, ২০১৫    নানান উপকরণ একসঙ্গে মিলিয়ে বা গুঁড়া করে নানান প্যাক তৈরির ঝক্কিতে হয়তো নিজের ত্বক বা চুলের যত্ন নেওয়াই হয় না। ব্যস্ত জীবনে এই হ্যাপা কজন সামলাতে পারেন, বলুন তো? সময় নেই, তাই বলে থেমে থাকবে রূপচর্চা? একদমই তা নয়। রোজকার খাবারদাবার একটু বুঝেশুনে খেলে খাবার থেকেই মিলবে চুল, ত্বক ও নখের সৌন্দর্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হরষিত কুমার পাল বলেন, চুল, নখ ও ত্বক সুস্থ রাখতে প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস। প্রতিটি খাদ্য উপাদান গ্রহণ করতে হবে পরিমাণমতো। প্রতিদিনের খাদ্যতালিকায় শর্করা, আমিষ, স্নেহজাতীয় পদার্থ, ভিটামিন, খনিজ উপাদান ও পানি রাখতে হবে সঠিক পরিমাণে। কোনো খাদ্য উপাদান ত্বক বা চুলের জন্য উপকারী বলে সেই উপাদানটি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা যেমন ঠিক নয়, তেমনি কোনো একটি খাদ্য উপাদান দৈনন্দিন চাহিদার চেয়ে কম পরিমাণে গ্রহণ করাও উচিত নয়। তিনি আরও জানালেন, পানি যেমন ত্বকে আর্দ্রতা ধরে রাখে, তেমনি প্রয়োজনের অতিরিক্ত পানি পান করলে কিডনিতে সমস্যা হওয়া...

রোবট বানিয়ে সোনা জয়

Image
মো. মিন্টু হোসেন  |  আপডেট:  ০২:৫১, নভেম্বর ০৯, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ০ Like       ‘রানা প্লাজার ধ্বংসস্তূপে যখন আটকে থাকা মানুষদের উদ্ধারের কাজ চলছিল, তখন আমাদের মন কেঁদে ওঠে। ভাবি, একটি আধুনিক যন্ত্র কেন আমাদের নেই, যা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের অবস্থান শনাক্ত করতে পারবে। তাঁর কাছে কিছু জরুরি সরঞ্জাম পৌঁছে দিতে পারবে। সেই ইচ্ছা থেকে জরুরি প্রয়োজনে কাজে লাগানো যায় এমন একটি রোবট তৈরির চিন্তা আমাদের মাথায় আসে।’ বলছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র মো. জাকারিয়া হায়দার। জাকারিয়া, ধীমান চৌধুরী ও মৃন্ময় সরকার—বুয়েটের এই তিন শিক্ষার্থীর তৈরি রোবট সোনার পদক জিতেছে মালয়েশিয়ার লংকাভিতে গত মাসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায়। সোনাজয়ী দলটির নাম ‘টিম দিশারি’। দলের তিনজনই পড়ছেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের শেষ বর্ষে। এই প্রতিযোগিতার নাম ছিল ‘আইইইই-আরএএস ইন্টারন্যাশনাল রোবট প্রাইড কম্পিটিশন-২০১৫’। আয়োজনে ছিল মালয়েশিয়ার রোবটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি। জাকারিয়া হায়দার ...