Posts

Showing posts with the label আওয়ামী দুর্নীতি

সম্পদের তথ্য প্রকাশিত হোক চায় না আ.লীগ

হারুন আল রশীদ  |  আপডেট: ০৩:১৮, ডিসেম্বর ২৩, ২০১৩  |  প্রিন্ট সংস্করণ ৬৬             জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন-পত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে সম্পদের তথ্য জনসমক্ষে প্রকাশিত হোক, তা চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন কমিশন এখন প্রার্থীদের যে হলফনামা প্রকাশ করছে, তাকে অযৌক্তিক বলে মনে করছে তারা। গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধি-দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে তাঁরা এ আপত্তির কথা জানান বলে সূত্র জানায়। তবে প্রতিনিধিদলের নেতৃত্ব-দানকারী আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটির আহ্বায়ক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলোকে বলেছেন, হলফনামাসহ দলীয় আরও অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। সেটা একান্তই দলের নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগের দলীয় ও নির্বাচন কমিশন সূত্র জানায়, সিইসি এ বিষয়ে আওয়ামী লীগের নেতাদের কাছে আদালতের নির্দেশনার বিষয়টি তুলে ধরেন। বিষয়টি নিয়ে তিনি কমিশনে আলোচনা করবেন বলে আও...