Posts

Showing posts from 2017
তেজ -দেবব্রত সিংহ কবিতা ককটেল   দেবব্রত সিংহ 1 Comment   4,356 Views ‘মু জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বটে।’ কাগজওয়ালারা বইললেক, “উঁ অতটুকু বইললে হবেক কেনে? তুমি এবারকার মাধ্যমিকে পত্থম হইছ। তোমাকে বইলতে হবেক আরো কিছু।” পঞ্চায়েতের অনি বৌদি, পধান, উপপধান, এইমেলে, এম.পি- সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁইড়েঘরে। জামবনি ইস্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে, হেইকে, ডেইকে, ঘুম ভাঙাই- খবরটা যখন পথম শুনালেক তখন মাকে জড়াই শুয়ে ছিলুম আমি। কুঁড়াঘরের ঘুটঘুইটা আঁধারে হেডমাস্টার মশাইরে দেইখে চোখ কচালে মায়ের পারা আমিও হাঁ – হয়ে ভাইবে ছিলেম। -একি স্বপন দেখছি নাকি- স্যার বইলল, এটা স্বপুন লয়, স্বপুন লয়, সত্যি বইটে। কথাটো শুইনে কেঁইনদে ভাসায়েছিলুম আমরা মা বিটি। আজ বাপ বেঁইচে থাইকলে আমি মানুষটাকে দেখাইতে পাইত্থম। দেখাইতে পাইতত্থেম বহুত কিছু- আমার বুকের ভিতর যে তেজালো সইনঝা বাতিটা জ্বালায়ে ছিল মানুষটা। সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁইড়ে ঘরটাকে আলো কইরেছে। সেটো দেখাইতে পাইত্থম। আপনারা বইলছেন বটে “তুমাদের মতো মেইয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠ...

জিভের রঙ দেখে জানুন আপনি সুস্থ না রোগাক্রান্ত

Image
 একুশে টেলিভিশন  প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৮ জুন ২০১৭ বুধবার |  আপডেট: ০৩:৪৯ পিএম, ২৯ জুন ২০১৭ বৃহস্পতিবার অসুস্থ্য শরীর নিয়ে হাসাপাতাল কিংবা ক্লিনিকে গেলে প্রথমে জিভটা দেখাতে বলেন চিকিৎসক। কারণ, জিভের রঙ ও আকার দেখে শারীরিক সমস্যার বিষয়টি বুঝতে পারেন চিকিৎসক। শতাব্দি পুরনো এই পন্থা আসলে চীনাদের চিকিৎসা পদ্ধতির অঙ্গ ছিল। আপনিও বাড়িতে বসেই শরীরে কোথায় সমস্যা তা জানতে পারেন নিজের জিভ দেখেই। ১) জিভের ওপর পাতলা সাদা আবরণ জিভ মূলত আমাদের পরিপাকতন্ত্রের খবরাখবর জানায়। কারণ জিভ থেকেই এই তন্ত্রে শুরু। জিভের ওপর যদি পাতলা সাদা একটি আস্তরণ থাকে, তা হলে বুঝবেন হজমে কোনো সমস্যা নেই। পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করছে। ২) মোটা সাদা আস্তরণ এটা শরীর খারাপের সংকেত। এটা হলে বুঝবেন শরীরে কোথাও চোট রয়েছে অথবা ভেতরে ভেতর শরীর খারাপ হচ্ছে। শরীরে কোনো একটি অংশ ঠিক মতো কাজ করছে না। হলুদ আস্তরণ মূলত জ্বর হলে জিভের ওপর হলুদ আস্তরণ পড়ে। দেহের তাপমাত্রা অনেক কারণে বাড়তে পারে। সেটা ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে, শরীরের কোনো অংশ ফুলে গিয়ে থাকতে পারে। ৪) উপ...

জিভে জল আনা জলপাই

Image
      জলপাই গুণাগুণ: জলপাই খোসাসহ খেতে হয়। খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে। আর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কোলনের ক্যানসারের ঝুঁকি কমায় এই মৌসুমের ফল জলপাই। এটি টকজাতীয় ফল। শুধু ফল হিসেবে নয়, এর তেল খুব স্বাস্থ্যকর। রান্না ও আচারের কাঁচা জলপাইয়ে পুষ্টি বেশি। বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বলেন, ‘১০০ গ্রাম জলপাইয়ে থাকে ৭০ ক্যালরি। এতে শর্করা ১৬.২ গ্রাম, খনিজ ৩.১ মিলিগ্রাম ও ভিটামিন সি থাকে ৩৯ মিলিগ্রাম। যেকোনো বয়সের জন্য বিশেষ করে হূদরোগী ও অস্ত্রোপচারের পর জলপাই খেলে উপকার পাওয়া যায়।’ জলপাইয়ের ভিটামিন সি ও ভিটামিন এ ত্বক, চুল, দাঁতের উজ্জ্বলতা ও পুষ্টি জোগায়। সংক্রামক ও ছোঁয়াচে রোগগুলোকে রাখে অনেক দূরে। এ ছাড়া জীবাণুর আক্রমণ, চোখ ওঠা, চোখের পাতায় লালচে ফোড়া এই সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে। জলপাই খোসাসহ খেতে হয়। খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে। আর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কোলনের ক্যানসারের ঝুঁকি কমায়। রক্ত চলাচল ঠিক রেখে হূৎপিণ্ডকে সঠিকভাবে কাজ করতে অবদান...

আমের নাম তাইওয়ান গ্রিন

Image
বাংলাদেশ বিবিধ কৃষি আনোয়ার হোসেন,  ১৩  ২০১৭, ০২:৩০ প্রিন্ট সংস্কর চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের বাগানের গাছে ঝুলছে তাইওয়ান গ্রিন আম। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো আমের নাম তাইওয়ান গ্রিন। আম তো নয়, যেন ছোটখাটো লাউ। গাঢ় সবুজ রঙের একেকটি আমের ওজন ৯০০ গ্রাম থেকে সোয়া কেজি। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের গবেষণা বাগানের দুটি গাছে ঝুলছে এমন আম। কৃষিবিদদের মতে, শুধু আকৃতি ও ওজনের দিক থেকেই নয়, গুণ ও মানেও আমপ্রেমীদের মন জয় করবে এই আম। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান  প্রথম আলো কে বলেন, ভিয়েতনাম থেকে আনা হয়েছে এই জাত। ভিয়েতনাম থেকে রপ্তানিযোগ্য আমের তালিকায় স্থান করে নিয়েছে এই আম। ২০১২ সালে শিক্ষাসফরে ভিয়েতনামে যান বাংলাদেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টারের ১২ জন উদ্যানতত্ত্ববিদ। সম্ভাবনাময় জাত মনে করে তাঁরা তাইওয়ান গ্রিনের ‘সায়ন’ (চারা তৈরির উপযোগী ডগা) সংগ্রহ করে নিয়ে আসেন বাংলাদেশে। চারা তৈরির পর ২০১৩ সালে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার...

হামের সুরক্ষার বাইরে থাকা শিশুর সংখ্যা বাড়ছে: ভুল সময়ে হেপাটাইটিস ‘বি’র টিকা ২০ লাখ শিশু হামের ঝুঁকিতে শিশির মোড়ল

Image
২৬ আগস্ট ২০১৭, ০৬:০১ প্রিন্ট সংস্করণ দেশের প্রায় ২০ লাখ শিশু হাম হওয়ার ঝুঁকিতে আছে। এর বড় কারণ, টিকা না পাওয়া। আবার নবজাতকেরা হেপাটাইটিস ‘বি’র টিকাও পাচ্ছে দেরিতে। ফলে এই মরণ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এসবই বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বড়সড় ফাঁকফোকরের চিত্র। সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের হাম হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ইপিআই নামে পরিচিত টিকাদান কর্মসূচিটির দুর্বলতা এর বড় কারণ। হেপাটাইটিস ‘বি’ ভাইরাস থেকে যকৃতের জীবন বিপন্নকারী সংক্রমণ হতে পারে। এর টিকা দেওয়ার কথা জন্মের ২৪ ঘণ্টার মধ্যে। কিন্তু বাংলাদেশে এটা দেওয়া হচ্ছে জন্মের ষষ্ঠ সপ্তাহে। হাম ও হেপাটাইটিস-‘বি’ ভাইরাসের কারণে দেশে বছরে কত মানুষের মৃত্যু হয়, তার সুনির্দিষ্ট তথ্য নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) একাধিক মূল্যায়ন প্রতিবেদনে ইপিআইয়ের আরও কিছু দুর্বলতা ধরা পড়েছে। সাধারণভাবে শতকরা ১০টি শিশু এক বা একাধিক টিকা পায় না। সরকার স্বাস্থ্য খাতের সাফল্য হিসেবে এ...

৩৮তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পর্ব: ২ ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়

Image
জীবনযাপন পরামর্শ শাহ মো. সজীব ১১ আগস্ট ২০১৭, ০৯:৫৬ প্রিন্ট সংস্করণ ৩ ক) বিসিএস প্রিলিমিনারিতে ব্যাকরণে ২০ নম্বর এবং সাহিত্যে ১৫ নম্বরসহ মোট ৩৫ নম্বর বরাদ্দ থাকে। একটা সিলেবাসও দেওয়া আছে। তবে এর সঙ্গে কিছু জিনিস যোগ করে পড়লে আর ঝুঁকির কিছু থাকবে না। খ) সাধারণত তিনটি ধরন বা দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করা হয়ে থাকে। যথা অ) ব্যাকরণভিত্তিক প্রশ্ন, আ) শব্দার্থভিত্তিক প্রশ্ন ও ই) সাহিত্যভিত্তিক প্রশ্ন। গ) ব্যাকরণের ব্যতিক্রম নিয়মগুলো সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়বেন। যেমন আমরা জানি Preposition 'To' এর পর সব সময় Verb এর Present Form বসে। কিন্তু এরও কিছু ব্যতিক্রম আছে মানে এরপর Verb–এর সঙ্গে ing বসে। যেগুলোতে ing বসে তা বেশি গুরুত্বপূর্ণ। এভাবে সব Chapter এ বাছাই করবেন। ঘ) Parts of Speeches এর মধ্যে ৬টি খুব গুরুত্বপূর্ণ। যথা Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition। এগুলো শুরুতেই পড়ে নেবেন। কারও বুঝতে অসুবিধা হলে বিস্তারিত সময় নিয়ে পড়বেন। ঙ) প্রিলিমিনারির ইংরেজি সিলেবাসের সঙ্গে কিছু টপিকস যোগ করে নেবেন। যে...