Posts

Showing posts from 2016

সাজানো অভিযান’, নাকি ‘সাজানো গল্প’

Image
‘ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৩ ডিসেম্বর ২০১৬, ০২:৩৫    . চট্টগ্রামে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার পাঁচ যুবককে অনেক আগেই তুলে নেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদাপোশাকধারী লোকজন ছয় মাস থেকে এক বছর আগে তাঁদের তুলে নিয়ে যান। রাখা হতো হাজতখানার মতো ছোট কক্ষে। কিছুদিন পর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো। হাতকড়া থাকত সব সময়। বেঁধে রাখা হতো চোখ। গত ২৯ নভেম্বর মাইক্রোবাসে করে তাঁদের চট্টগ্রামে র‍্যাব-৭-এর কার্যালয়ে আনা হয়। সেখান থেকে ৮ ডিসেম্বর ভোরে উত্তর কাট্টলীর একটি বাসায় নেওয়া হয়। ওই বাসায় আগে থেকেই অস্ত্র, গুলি, বোমা রাখা ছিল। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে পৃথকভাবে এসব অভিযোগ করেন র‍্যাবের হাতে গ্রেপ্তার ওই পাঁচ যুবক। তাঁরা একজন আরেকজনকে চেনেন না বলে দাবি করেন। আদালতের কাছে তাঁরা অভিযোগ করেন, র‍্যাবের অভিযানের ঘটনা সাজানো নাটক। আদালতের কাছে বিচার চান তাঁরা। রিমান্ড শুনানির জন্য গতকাল ওই পাঁচ যুবককে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে তাঁদের পক্ষে কোনো আইনজ...

মাছের হরমোন রপ্তানি হচ্ছে

Image
মনিরুল ইসলাম, যশোর | ১০ ডিসেম্বর ২০১৬, ০০:২২    মাছের মা​থা থেকে সংগ্রহ করা হচ্ছে পিজি; রেণু পোনা উৎপাদনে প্রাকৃতিক হরমোন হিসেবে পিটুইটারি গ্লান্ড (পিজি) ব্যবহৃত হয়। মাছের মাথা থেকে এই পিজি সংগ্রহ ও বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করে বিশ্বের ২১টি দেশে রপ্তানি করছে যশোরের ইউনাইটেড এগ্রো ফিশারিজ। অবশ্য এই রপ্তানি অপ্রাতিষ্ঠানিকভাবে, মানে কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে প্রতিষ্ঠানটি। কারখানায় চলছে পিজির মান যাচাই–বাছাই; হ্যাচারির পুকুরে প্রজননের সময় মা ও পুরুষ মাছের দেহে নির্দিষ্ট মাত্রায় পিজি সিরিঞ্জের মাধ্যমে পুশ করা হয়। এতে মাছের দেহে উত্তেজনা আসে। এ সময় মাছের প্রজনন হয়। প্রাকৃতিক এ হরমোন ব্যবহারে মাছের জীবনচক্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। এমনটাই জানালেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা শেখ শফিকুর রহমান। মাছের মাথা কেটে পিজি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বাংলাদেশে একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে যশোরের ইউনাইটেড এগ্রো ফিশারিজ। যশোরের দুটি প্রতিষ্ঠান মাথাবিহীন মাছ রপ্তানি করে। তাদের কাছ থেকে মাথা সংগ্রহ করে পিজি বের করে সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি। এ ছাড়া জেলার বিভিন্ন ...

রক্তে ইউরিক অ্যাসিড বেশি?

Image
ডা. রওশন আরা | ১০ ডিসেম্বর ২০১৬, ০২:৩৩    . রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তি দেখে অনেকেই দুশ্চিন্তায় খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। আবার কেউ ভাবেন, শরীর ও হাড়ে ব্যথার কারণ এই ইউরিক অ্যাসিড। এ সমস্যার জন্য বাতরোগ হয় বলেও ধারণা আছে অনেকের। আসলে ইউরিক অ্যাসিড সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে। সঠিক তথ্য কী, চলুন জেনে নিই: ইউরিক  অ্যাসিড বাড়ে কেন? রক্তের ইউরিক অ্যাসিডের তিন ভাগের এক ভাগ আসে খাবার থেকে, দুই ভাগ দেহের পিউরিন নামের পদার্থ ভেঙে তৈরি হয়। যদি কোনো কারণে এই ইউরিক অ্যাসিড তৈরির প্রক্রিয়ায় গোলমাল হয় বা কিডনি দিয়ে কম বের হয়, রক্তে এর মাত্রা বেড়ে যায়। ইউরিক  অ্যাসিড বাড়লে কী হবে? দুই-তৃতীয়াংশ মানুষের ক্ষেত্রে এই বাড়তি ইউরিক অ্যাসিড শরীরের কোনো ক্ষতি করে না। তাই দুশ্চিন্তার কারণ নেই। কখনো বাড়তি ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি করে গিরায় প্রদাহ সৃষ্টি করতে পারে। তখন ওই গিরায় তীব্র ব্যথা করে, লাল হয়ে ফুলে যায়। একে তখন গাউট বা গেঁটে বাত বলে। এটা কিডনিতে পাথরও তৈরি করতে পারে। শুরুতে গাউটে একটি মাত্র গিরা (বিশেষ করে, পায়ের বুড়ো আঙুল) আক্রান্ত হয়। একবার এই...

অফলাইনে ওয়েবপেজ দেখতে চাইলে

লাইন ০৮ ডিসেম্বর ২০১৬, ০০:১৭    ইন্টারনেটে কোনো ওয়েবপেজ চাইলে পরবর্তী সময়ে সংযোগ ছাড়াই দেখা যায়। এ জন্য ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে কিছু সেটিংস পাল্টে নিতে হবে। জনপ্রিয় দুই ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে কীভাবে কাজটি করবেন, তা-ই থাকছে এখানে। গুগল ক্রোমের জন্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। ঘণ্টা খানেক আগে যে ওয়েবপেজ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেখেছেন সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়া আবার দেখতে হলে প্রথমে গুগল ক্রোম চালু করুন। এবার ক্রোমের অমনি বক্স বা অ্যাড্রেস বারে ‘chrome://flags/#show-saved-copy’ লিখে এন্টার বোতাম চাপুন অথবা অমনি বক্সে chrome://flags লিখে এন্টার চেপে আবার কি-বোর্ডের CTRL+F বোতাম চাপুন। সার্চ বক্সে Enable Show Saved Copy Button লিখুন। Enable Show Saved Copy Button নামের হলুদ একটি ক্রোম ফ্লাগস দেখতে পাবেন। এর ঠিক নিচের ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে Enable: Primary নির্বাচন করুন। ব্যাস হয়ে গেল। কাজটি পরীক্ষা করতে চাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায় পছন্দের যেকোনো ওয়েবসাইট চালু করু...

তাঁরা জীবিত না মৃত ৩ বছরেও অজানা

Image
নিজস্ব প্রতিবেদক | ০৫ ডিসেম্বর ২০১৬, ০১:৫৯    হয়তো কোনো দিন স্বামীর খোঁজ পাবেন—তিনটি বছর ধরে এ অপেক্ষায় আছেন ফারজানা আক্তার। প্রতিবারের মতো গতকাল তিনি জাতীয় প্রেসক্লাবে এসেছিলেন গুম হওয়া পরিবারের স্বজনদের সঙ্গে নিজেদের কথা বলতে। সংবাদ সম্মেলন চলার সময় শিশু আদিবা ছবির ওপরে মাথা রেখে যেন বাবার পরশ খুঁজছে l ছিব: প্রথম আলো আরাফ হোসেনের বয়স এখন আড়াই বছর। তিন বছর আগের ডিসেম্বর মাসে সে যখন মায়ের গর্ভে, তখনই তার বাবা ছাত্রদলের নেতা পারভেজ হোসেনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ধারী একদল লোক। এখন আরাফ আর তার পাঁচ বছরের বোন আদিবা ইসলামকে নিয়ে তাদের মা ফারজানা আক্তার নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। একদিকে স্বামী জীবিত না মৃত, সেই ধন্দে আটকে আছে জীবনের অনেক কিছুই। আরেক দিকে নিজের কোনো আয় নেই, দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে একরকম আশ্রিত হয়ে আছেন। ছেলেকে না দেখেই গত নভেম্বরে মারা গেছেন পারভেজের বাবা শফিউদ্দীনও। এ রকম নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে গুমের শিকার আরও কয়েকটি পরিবার। গতকাল রোববার এ রকম ২০ জনের পরিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জড়ো হ...

গর্ভবতী চিত হয়ে শুয়ে থাকলে মৃত শিশু প্রসবের ঝুঁকি বেশি

নিউজিল্যান্ডের গবেষণার ফল শিশির মোড়ল | ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:০০    গর্ভবতী মা চিত হয়ে শুয়ে থাকলে তাঁর মৃত শিশু (স্টিলবার্থ) প্রসব করার ঝুঁকি বেশি। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণায় দেখেছেন, গর্ভবতী মা চিত হয়ে শুয়ে থাকলে গর্ভস্থ শিশুর হৃৎস্পন্দন ও নড়াচড়া কমে যায়। এটা ইঙ্গিত দেয় যে অক্সিজেন কমে যাওয়ায় শিশুটি খাপ খাওয়ানোর চেষ্টা করছে। এই গবেষণা গত মাসে যুক্তরাষ্ট্রের দ্য জার্নাল অব ফিজিওলজিতে ছাপা হয়েছে। গবেষণার এই ফলাফলকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) প্রেসিডেন্ট অধ্যাপক রওশন আরা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘কয়েক দশকের কাজের অভিজ্ঞতা থেকে জানি, মা চিত হয়ে থাকলে গর্ভস্থ শিশুর শরীরে রক্তপ্রবাহ কমে যায়।’ যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা সাময়িকীর এক প্রবন্ধে বলা হয়েছে, বাংলাদেশে বছরে ৮২ হাজার মৃত শিশু প্রসব হয়। নতুন বৈজ্ঞানিক প্রবন্ধে গবেষকেরা বলেছেন, মায়ের ভিন্ন ভিন্ন দেহভঙ্গিমার প্রভাব গর্ভস্থ শিশুকে কীভাবে প্রভাবিত করে, তা ম...

নাফাখুমের বন্য সৌন্দর্য

Image
বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রির নাফাখুম জলপ্রপাত প্রায় ৩০ ফুট ওপর থেকে আছড়ে পড়া পানির প্রচণ্ড আঘাতে ঝরনার চারপাশে অনেকটা স্থানজুড়ে সৃষ্টি হয়েছে ঘন কুয়াশা। সূর্যের আলো এই জলপ্রবাহের খেলায় সৃষ্টি করেছে রংধনু। চারদিকে বড় বড় পাহাড়। নদীতে ছড়ানো অজস্র পাথর। পাথরগুলো যেন এক-একটি ভাস্কর্য। এমন দৃশ্য উপভোগ করতে হলে যেতে হবে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রির নাফাখুম জলপ্রপাতে। নাফাখুম ঝরনা দেখতে হলে বান্দরবান থেকে প্রথমে থানচি আসতে হবে। এরপর সেখান থেকে সাঙ্গু নদীপথে যেতে হবে রেমাক্রি। পথে পর্যটকদের তিন্দু ও বড় পাথর নামের দুটি স্থান পাড়ি দিতে হয়। রেমাক্রি থেকে নাফাখুমের পথটা দুর্গম। তবে পথ যত দুর্গম হবে, ততই বাড়বে প্রকৃতির ঐশ্বর্য। নদী পাড়ি দিতে দিতে চোখে পড়বে অসংখ্য জলপ্রপাত ও পাথর। পাহাড়ের মাঝে ঘন জঙ্গলের ফাঁক দিয়ে বয়ে চলা জলস্রোত। হাঁটতে হাঁটতে একসময় ঝরনার জলপতনের শব্দ এসে কানে লাগবে। কাছে গেলে পানির গর্জনে কানে তালা লেগে যাবে। হঠাৎই চোখের সামনে দেখতে পাবেন বিশাল পাথর ভেঙে গড়িয়ে পড়া উচ্ছল জলরাশি। কীভাবে  যাবেন : বান্দরবান থেকে বাস বা জিপে থানচি যাওয়া যায়। থানচি থেকে ই...

খইয়াছড়ার ঝরনায়

Image
    দুধসাদা জলের ধারা গড়িয়ে পড়ছে ৩০–৩৫ ফুট উঁচু থেকে। সূর্যের আলো পড়লে মনে হয় হাজারো হীরার টুকরো আছড়ে পড়ছে সশব্দে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার খইয়াছড়ার এই ঝরনার খবর পৌঁছে গেছে প্রকৃতিপ্রেমিকদের কাছে l প্রথম আলো চট্টগ্রামের মিরসরাইয়ের খইয়াছড়া ঝরনার খবর পৌঁছে গেছে প্রকৃতিপ্রেমিকদের কাছে। শহর থেকে ঘণ্টা খানেকের দূরত্বে মিরসরাই উপজেলায় এমন ঝরনা থাকতে পারে, তা না দেখলে বিশ্বাস হবে না। প্রায় ৩০ ফুট উঁচু থেকে ঝরে পড়া জলের উচ্ছ্বাস দেখে বাক্রুদ্ধ হতে হয়। ঝোপ-জঙ্গলবেষ্টিত এই ঝরনায় যেতে হয় পাহাড়ি পথে হেঁটে। চট্টগ্রাম থেকে বাসে মিরসরাই, এরপর মিরসরাই বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় চেপে খইয়াছড়া পৌঁছাতে হবে প্রথমে। খইয়াছড়া থেকে ৩০–৪০ মিনিট হাঁটলেই ঝরনায় পৌঁছানো যাবে। যাত্রা পথে চোখে পড়বে ধানখেত, গ্রাম, পাহাড় আর ঝোপ–জঙ্গল। গ্রামীণ পথে কিছুক্ষণ চলার পর পাহাড় ডিঙিয়ে যেতে হবে খইয়াছড়ায়। . শীতের এই সময়টাতেও এই ঝরনায় পানি আছে। এ সময় রাস্তাও ভালো থাকে। তবে স্থানীয় লোকজনের সহায়তা ছাড়া একা এই পথে ট্র্যাকিং করা বুদ্ধিমানের কাজ হবে না। খইয়াছড়ায় নেমে কাঁটায় ছেয়ে থাকা ঝোপ–জঙ্গ...

ফিট থাকতে বিট

Image
বিট শরীর ফিট বা ঠিক রাখতে চাইলে খাদ্যতালিকায় বিট রাখতে পারেন। যাঁরা এই শীতের মৌসুমেও সতেজ ত্বক চান, তাঁদের জন্য সেরা শীতের সবজি এই বিট। শরীরে ক্ষতিকর উপাদান বা বিষমুক্ত করার বিশেষ উপাদান আছে বিটে। বিট পছন্দ করুন বা না করুন এর পুষ্টিগুণ কিন্তু অনেক। দেখে নিন কী আছে বিটে: বিটে আছে পুষ্টি:  বিটে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন বি৬, এ, সি, নাইট্রেট আছে। শরীরকে সুস্থ রাখার নানা উপাদান থাকায় শীতের সবজি হিসেবে বিট খাদ্যতালিকায় রাখতে পারেন। ত্বকের সুরক্ষায়:  ত্বকের সুরক্ষার জন্য নানা উপাদান আছে বিটে। ত্বকের সজীবতা ধরে রাখতে নিয়মিত বিট খেতে পারেন। যাঁদের ত্বক তৈলাক্ত ও ব্রণ হওয়ার প্রবণতা বেশি, তাঁরা বেশি করে বিট খাবেন। এতে প্রদাহবিরোধী উপাদান থাকায় বিটের জুস নিয়মিত খেলে মুখে ব্রণের সমস্যা দূর হয়। শরীরকে বিষমুক্ত করে:  শরীরকে বিষমুক্ত করার উপাদান আছে বিটে। নিয়মিত বিটের জুস খেলে শরীরের বিভিন্ন অংশে জমা বিষাক্ত উপাদান দূর হয়ে শরীর পরিষ্কার হয়, ত্বক সুন্দর হয়। সবচেয়ে ভালো ফল পেতে প্রতিদিন সকালে সতেজ বিটের জুস খেতে হবে। নানা পদের খাবার:  বিট কিন্তু নানা...

সাত উপায়ে প্রতিরোধ করুন ক্যানসার

Image
অ অ- অ+ শীর্ষ নিউজ, ঢাকা: ক্যানসারের কথা শুনলেই আমরা আঁতকে উঠি। কিন্তু একটু সচেতন হলে ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। শুধু তাই নয়, শুরুতে ক্যানসার নির্ণয় করতে পারলে চিকিৎসার মাধ্যমে ক্যানসার সারিয়ে তোলা সম্ভব। ক্যানসার প্রতিরোধে মেনে চলুন কিছু পরামর্শ। ১. ধূমপান থেকে দূরে থাকুন গবেষণায় দেখা গেছে, ক্যানসারের যত কারণ জানা গেছে, তার মধ্যে ৩৩ ভাগই ধূমপান। এমন কোনো ক্যানসার নেই যার সঙ্গে ধূমপানের সম্পর্ক নেই। বিশ্বে ১৩ লাখ লোক মারা যায় ফুসফুসের ক্যানসারে। বাংলাদেশে মোট ক্যানসার রোগীর সংখ্যা ২৫ ভাগ। এ ক্যানসারের শতকরা ৯০ ভাগই ধূমপায়ী। সিগারেট-বিড়িতে ৬৫ রকমের বেশি এমন পদার্থ থাকে, যা ক্যানসার তৈরি করতে পারে। অধূমপায়ীরা ধূমপায়ীদের মাধ্যমে ক্যানসারে আক্রান্ত হন। পান-সুপারি, জর্দা, তামাকপাতা বাংলাদেশে মুখ, গলা ক্যানসারের অন্যতম কারণ। এ ক্যানসার দেশের প্রধান পাঁচটি ক্যানসারের একটি। ২. খাবারে হোন সচেতন খাদ্যাভ্যাস ক্যানসারের জন্য দায়ী বলে এরই মধ্যে গবেষকরা প্রতিষ্ঠা করেছেন। যেমন জাপানে পাকস্থলীর ক্যানসার বেশি। কারণ হিসেবে গবেষকরা বলেছেন, জাপানিরা আধা সেদ্ধ মাংস বা স্মোকড ফুড ...

উইকিলিকসে ট্রাম্প! সত্য না কৌতুক?

Image
গদ্যকার্টুন আনিসুল হক | ২৫ নভেম্বর ২০১৬, ০২:১১    আমেরিকার নির্বাচনের পরের দিন ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দাকর্তা ও নিরাপত্তা-বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের খবর উইকিলিকস ফাঁস করে দেয়। সেই খবরে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প খুবই হতাশ হয়েছেন। কারণ, এই বৈঠকের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, আমেরিকার প্রেসিডেন্ট একটা আলংকারিক পদ মাত্র। তাঁর নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। তিনি ব্যবস্থার শিকার। সবকিছু সিস্টেম নামক যন্ত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, প্রেসিডেন্ট কেবল তাদের মুখপাত্র হিসেবে সামনে আসেন। পেন্টাগন, সিআইএ ও এফবিআইয়ের সঙ্গে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার: ট্রাম্প: আমাদের অবশ্যই আইএসকে ধ্বংস করতে হবে। অনতিবিলম্বে। সিআইএ: আমরা তা করতে পারব না, স্যার। ট্রাম্প: কেন পারব না? আমি আমেরিকার প্রেসিডেন্ট। সিআইএ: স্যার। আইএস আমরা বানিয়েছি। কিন্তু একা বানাইনি। আমাদের সঙ্গে আছে ইসরায়েল, তুরস্ক, কাতার, সৌদি আরব... ট্রাম্প: না। এটা আমরা বানাইনি। ডেমোক্র্যাটরা বানিয়েছে। সিআইএ: আমরা বানিয়েছি, স্যার। এটা যদি আমরা ধ্বংস করি, পেট্রোডলার ...