TOEIC সার্টিফিকেট-এর কারণে ব্রিটেনে হাজার হাজার বাংলাদেশী স্টুডেন্টদের ভবিষ্যত অনিশ্চিত
ব্যারিস্টার নাজির আহমদ « আগের সংবাদ 19 পরের সংবাদ» ইউকে’র ভিতরে লীভ্ ট্যু রিমেইন এক্সটেনশন করতে হলে অথবা বাহিরে ওভারসীস্ পোস্টে ভিসা বা এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য আবেদনকালে প্রত্যেক আবেদনকারীকে জেনুইন ও অথেনটিক ডকুমেন্টস্ জমা দিতে হবে। ছাত্র-ছাত্রীরা এ ক্ষেত্রে মোটেই ব্যতিক্রম নয়। আবেদনের কোন পর্যায়ে অথবা আবেদনের সাথে জাল ডকুমেন্ট জমা দিলে তা আবেদনকারীর জন্য এক মারাত্মক পরিনতি ডেকে আনবে। হোম অফিস বা হাইকমিশন জাল-জালিয়াতি ও দরকারী তথ্য গোপনকে অত্যন্ত সিরিয়াসলী দেখে থাকে। বিদ্যমান আইন অনুযায়ী কোন ছাত্র-ছাত্রী তার আবেদনের সাথে মিথ্যা ও জাল ডকুমেন্ট জমা দিলে সেই ছাত্র-ছাত্রীকে দশ বছরের জন্য যে কোন প্রকার আবেদনের অযোগ্য হবে। অর্থাৎ সংশ্লিষ্ট আবেদনকারী দশ বছরের মধ্যে ইউকেতে আসার জন্য কোন আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে তা নাকচ হয়ে যাবে। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উচিৎ আবেদনপত্রের সাথে সত্য ও সঠিক তথ্যাদি ও ডকুমেন্টস জমা দেওয়া। কোন শর্ত বা রিকোযারমেন্ট পূরন করতে না পারলে তাদের উচিৎ আবেদন না করা অথবা রিকোযারমেন্ট পূরণ করা পর্যন্ত অপেক্ষা করা। আর যদি ছোটখাটো কোন শর্ত বা কন্ডিশন...