Posts

সৈকতে প্রবাসীর মৃত্যু,

Image
ফাইল ছবি গোসলের জন্য সংরক্ষিত এলাকা বাদ দিয়ে অনেকে ঝুঁকি নিয়ে অন্য জায়গায় নামছেন ভাটার সময় গোসলে নামা বিপজ্জনক; এ সময় লাল নিশানা উড়ানো হলেও অনেকে গোসলে নামেন ঢেউয়ের তোড়ে প্রতিদিন ভেসে যাওয়া ১০-১২ জনকে উদ্ধার করছেন লাইফগার্ড কর্মীরা কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আজ শুক্রবার বেলা ১১টার দিকে গোসল করতে নেমে যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. আরাফাতের (২৫) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের হালিশহরের মধ্যম রামপুরায়। তাঁর বাবার নাম আলী আল কারাত মুন্সি। পুলিশ জানায়, ঈদের ছুটিতে আরাফাত যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামের বাড়িতে আসেন। গতকাল বৃহস্পতিবার বাবা-মা ও দুই ভাইবোনের সঙ্গে আরাফাত কক্সবাজার ভ্রমণে আসেন। আগামী রোববার তাঁর যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। সৈকতে পর্যটকের নিরাপত্তার দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, উত্তাল সমুদ্রে গোসলে নেমে আরাফাত নিখোঁজ হন। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আরাফাতের সাঁতার জানা ছিল না। তা ছাড়া ওই সময় সমুদ্রে ভাটার স্রোতের টান ছ...

Free Web Hosting on Google Drive (with drv.tw)

Image
Image
আটলান্টিকের পর এবার সাঁতরে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছেন লকঁত অনলাইন ডেস্ক ০৫ জুন ২০১৮, ১৯:৩৫ আপডেট:  ০৫ জুন ২০১৮, ১৯:৫০     শুরু হয়েছে লকঁতের প্রশান্ত মহাসাগর অভিযান। চোসি উপকূল, জাপান, ৫ জুন। ছবি: এএফপি শুধুই অভিযানের মনোভাব থেকে লকঁত তাঁর এ অভিযানে অংশ নিচ্ছেন না। এর পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তনের বিষয়ে জনসচেতনতা তৈরি করার এক মহান উদ্দেশ্য। বিজ্ঞানীদের একটি দল লকঁতের এ অভিযানের সময় সমুদ্রে প্লাস্টিক বর্জ্যের প্রভাব, অতিরিক্ত ব্যায়ামের জন্য মানুষের হৃৎপিণ্ডের আচরণের ধরন এবং ফুকুশিমার পারমাণবিক ধ্বংসযজ্ঞ সমুদ্রে কী ক্ষতি করছে, তার ওপর পরীক্ষা-নিরীক্ষা করবে। বেন লকঁত। প্রসিদ্ধ ফরাসি সাঁতারু। বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তিনিই প্রথম ব্যক্তি, যিনি ১৯৯৮ সালে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ সাঁতরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন। এবারও তিনি করতে যাচ্ছেন আরেক নতুন বিশ্ব রেকর্ড। এবার পাড়ি দেবেন প্রশান্ত মহাসাগর। পাড়ি দেবেন নয় হাজার কিলোমিটারের মতো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫১ বছর বয়সী লকঁত প্রথম ব্যক্তি হিসেবে এবার প্রশান্ত ম...

শিশুদের ডায়রিয়ায় কী করবেন?

Image
মো. শরিফুল ইসলা     খাবার ও পানির মাধ্যমে জীবাণু শরীরের ভেতর প্রবেশ করে। ঘন ঘন পাতলা পায়খানা হওয়াও ডায়রিয়া, যা সাধারণত ২৪ ঘণ্টায় তিনবার বা তারও বেশিবার হয়। যদি পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তাকে ডায়রিয়া বলে ধরে নেওয়া হয়। আবার পায়খানা বারবার হলেও মল যদি পাতলা না হয়, তা ডায়রিয়া নয়। সাধারণত তিন থেকে সাত দিন পর্যন্ত থাকতে পারে। সবচেয়ে বড় জটিলতা হচ্ছে পানিশূন্যতা। পানিশূন্যতা হলে শিশু দুর্বল হয়ে পড়ে, এমনকি শিশুর জীবন বিপন্ন হতে পারে। এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক আল-আমিন মৃধা বলেন, মনে রাখতে হবে, শুধু মায়ের দুধ পান করে এমন শিশু অনেক সময় দিনে পাঁচ-দশবার পর্যন্ত পায়খানা করতে পারে, যা সামান্য তরল হয়, একে ডায়রিয়া বলা যাবে না। শিশু যদি খেলাধুলা করে, হাসিখুশি থাকে, তাহলে এর অন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। ডায়রিয়ার প্রকারভেদ তীব্র ডায়রিয়া:  এটা হঠাৎ শুরু হয়ে কয়েক ঘণ্টা বা কয়েক দিন স্থায়ী হয়। তবে কখনো ১৪ দিনের বেশি নয় এবং পায়খানার সঙ্গে কোনো রক্ত যায় না। দীর্ঘমেয়াদি ডায়রিয়া:  পাতলা পায়খানা ১৪ দিন...

আওয়ামী নেতার অপহরণ চক্র ১০ জনের অপহরণ দলে আছেন আ.লীগ-ছাত্রলীগ নেতা • অপহরণের পর নির্যাতন করে টাকা আদায় • অভিযুক্ত আ.লীগ নেতা সেলিমকে বহিষ্কার করবে দল

বাবা সেলিম মোল্লা (৫০) হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। ছেলে রাজিবুল হাসান ওরফে রাজীব (২৭) একই উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক এই পরিচয়ের আড়ালে তাঁরা দুজনে মিলেই নেতৃত্ব দেন একটি অপহরণ চক্রের। চক্রের অন্য সদস্যরাও আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার রাতে এই দুজনসহ ১০ জন ধরা পড়েন র‍্যাবের হাতে। র‍্যাব বলছে, এই চক্রের লোকজন ঢাকা ও আশপাশের এলাকা থেকে লোকজনকে মাইক্রোবাসে তুলে নির্যাতন করে স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে মো. জাফর ইকবাল (৪০) এবং মো. মিরাজ গাজী (৩৫) নামের দুই ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান তাঁরা। তাঁদের মুঠোফোন থেকে স্বজনদের কাছে টাকাও চাওয়া হয়। জাফরের বোন শুক্রবার রাতেই মানিকগঞ্জে গিয়ে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা দিয়ে আসেন। আরও টাকা পাঠানোর জন্য মিরাজের স্বজনদের একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়, যার সূত্র ধরেই চক্রের সন্ধান পায় র‍্যাব। গতকাল দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই চক্রটির সম্পর্কে তথ্য দেয় র‍্যাব। তবে তারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক...

চা বেচে দিনে আয় ৪০ হাজার

Image
অনলাইন ডেস্ক ০৪ মার্চ ২০১৮, ২১:১৪ আপডেট:  ০৪ মার্চ ২০১৮, ২১:১৬     ৫ ফাইল ছবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় চায়ের দোকানে কাজ করতেন। নীল চোখের পাকিস্তানের চাওয়ালার কথাও আমরা শুনেছি। এবার ভারতের মহারাষ্ট্রের পুনের নাভনাথ ইউলের চা বিক্রির গল্প শুনব। চা বিক্রি করে আর কতই বা আয় করা যায়। কিন্তু চা বিক্রেতা লাখোপতি হয়েছেন এমন নজির আছে। তবে তাই বলে চা বিক্রি করে মাসে ১২ লাখ আয়—এমন খবর কমই শোনা যায়। ২০১১ সালে চা বিক্রি শুরু করে এখন মাসে ১২ লাখ রুপি আয় করেন ভারতের মহারাষ্ট্রের পুনের নাভনাথ ইউল। আউটলুক ইন্ডিয়া ও টাইমস নাউয়ের খবরে বলা হয়েছে, কয়েক বছর আগে ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে চায়ের দোকান দিয়ে রোজগার শুরু করেছিলেন নাভনাথ ইউল নামের এক ব্যক্তি। শুরুতে রোজগার ছিল খুবই কম। তা দিয়ে সংসার চালানোই কঠিন ছিল। কিন্তু হার না মেনে ধীরে ধীরে নিজের ব্যবসায় মনোনিবেশ করেন ইউল। সাফল্য আসতে শুরু করে। পাশাপাশি তাঁর দোকানে ক্রেতাদের জন্য থাকে নানা ধরনের চা। এখন পুনে শহরে তিনটি চায়ের স্টল আছে ইউলের। প্রতিটি স্টলে কাজ করেন ১২ জন করে কর্মী। আর কঠো...

যে ১০টি বদঅভ্যাস কিডনি ধ্বংস করছে

Image
রোববার, ০৩ ডিসেম্বর ২০১৭ ০৮:০৩:৪৫ অপরাহ্ন   কিডনি আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। প্রতিদিন আমাদের দুটি কিডনি ১২০-১৫০ কোয়ার্ট রক্ত, বর্জ্য এবং অতিরিক্ত তরল ফিল্টার করে ১-২ কোয়ার্ট পেশাব উৎপাদন করে। শরীরে কোনো বিষাক্ত বর্জ্য জমতে দেয় না কিডনি। ইলেকট্রোলাইট নিয়ন্ত্রণ এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখার হরমোন উৎপাদনও করে কিডনি। এছাড়া লাল রক্ত কনিকা উৎপাদন এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে কিডনি। এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কীভাবে ভালো থাকবে তা জানাটা যে জরুরি সেটা বলাই বাহুল্য। এখানে রইল প্রতিদিনের এমন ১০টি অভ্যাসের বিবরণ যেগুলো আপনার কিডনিকে ধ্বংস করছে। ১. অতিরিক্ত মদপান প্রতিদিন এক পেগের বেশি মদপান করলে কিডনি বিকল হয়ে পড়ার ঝুঁকি বাড়ে। কারণ অ্যালকোহল কিডনি এবং লিভারের ওপর অতিরিক্ত চাপ ফেলে। ২. পেশাব ধরে রাখা সময় মতো পেশাব না করে তা চেপে রাখলে কিডনির ওপর যে চাপ পড়ে তার ফলে কিডনি বিকল হওয়া এবং কিডনিতে পাথর হওয়ার মতো বিপদ ডেকে আনতে পারে। ৩. পর্যাপ্ত পানি পান না করা আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন তাহলে দেহ থেকে যেসব বর্জ্য এবং বিষ বের হয়ে যাওয়ার কথ...

বাঙালি বউ নিয়ে সুখের সংসার আফ্রিকান ফুটবলারের

Image
রাশেদুল ইসলাম ২৯ জানুয়ারি ২০১৮, ২৩:৫৮     ৩ * ২০১১ সাল থেকে ঢাকার ফুটবলে নিয়মিত মুখ এলিটা কিংসলে * নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে বাঙালি লিজাকে বিয়ে করেছেন * ঝগড়া হলে লিজা বা এলিটা মন খুলে ঝগড়া করতে পারেন না। লিজা খুব ভালো ইংরেজি বলতে পারেন না, এলিটাও পারেন না ভালো বাংলা বলতে এলিটা কিংসলে ও লিজা দম্পতি। সংগৃহীত ছবি ‘হ্যাপি ম্যারি ক্রিসমাস’ লেখা বড় স্টিকার ঝুলছে দরজার বাইরে। কলিং বেলের শব্দে দরজা খোলার পর ‘আসসালামু আলাইকুম’ও শোনা গেল। সম্বোধনের জবাব দিয়ে ভেতরে বসতে বসতে মাথায় এল, ক্ষণিকের ব্যবধানে ‘হ্যাপি ম্যারি ক্রিসমাস’ ও ‘আসসালামু আলাইকুম’ অনভ্যস্ত কানে কিছুটা অদ্ভুত লাগবেই। কিন্তু সে অস্বস্তিটা মিলিয়ে যায় মুহূর্তেই, দারুণ এক গল্প শোনার অপেক্ষায়। ২০১২ সালের প্রথম দিককার কথা। ক্লাবের অনুশীলন শেষে রেস্টুরেন্টে গিয়ে বসতেন এক ফুটবলার। সেখানে দেখা মিলত এক নারীর, ছেলেকে স্কুলের টিফিন কিনে দিতে ঢুকতেন তিনি। নিয়মিত চোখাচোখি হতো, কথাবার্তাও শুরু হলো। এ প্লেট থেকে খাবার ও প্লেটে, মন আদান-প্রদান হতেও সময় লাগল না। দুই জোড়া হাতের এক হয...