হঠাৎ আগুন লাগলে
অগ্নিকাণ্ডের সময় অনুসরণীয় কিছু ফায়ার প্রটোকল রয়েছে, যা আমাদের সবার জানা উচিত। হঠাৎ যদি আগুন লেগেই যায়, মাথা ঠান্ডা করে এ পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। লিখেছেন নাদিমা জাহান সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ভয়াবহতায় এখনো হতবিহ্বল সবাই। হতাহত মানুষের হিসাব ছাড়িয়ে যাচ্ছে সহ্যশক্তির সীমা। এদিকে এ দুই দিনে দেশের আরও কয়েক স্থানে আগুনের ঘটনা ঘটেছে। অফিস, বাড়ি, কলকারখানা—সব জায়গাতেই অগ্নিকাণ্ডের ভয়। অক্সিজেন সিলিন্ডার, ত্রুটিপূর্ণ এসি, শর্টসার্কিট, আশপাশেই হয়তো অজানা কোনো রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম। একধরনের চাপা আতঙ্ক সবার মনে। তবে আগুন লাগলে প্রথমে মাথা ঠান্ডা রাখতে হবে। কারও বাড়িতে বা কর্মক্ষেত্রে হঠাৎ বড় ধরনের আগুন লাগলে অবশ্যই ফায়ার সার্ভিস স্টেশনে জানিয়ে সাহায্য নিতে হবে। তবে তার আগে নিজেদের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া খুব জরুরি। ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, সব ধরনের বার্নই ঝুঁকিপূর্ণ, তবে শ্বাসনালি পুড়ে যাওয়া সবচেয়ে মারাত্মক। অনেক সময় দেখা যায়, খালি চোখে শরীরের বাইরে কোনো পোড়া বা ক্ষত নেই, কিন্তু শ্বাসনালি পুড়ে গিয়ে মানুষ অবশ্যম্ভাবীভাবে মৃত্যুর মুখে পতিত হয়, যদি ...