Posts

Showing posts from 2021

প্রকৌশলী ইমরুল এখন মুরগির সফল খামারি

Image
  মুনির হাসান সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৯: ০৮ অ + অ - খামারের মুরগি হাতে প্রকৌশলী ইমরুল হাসান  ছবি: সংগৃহীত খামারের সামনে বসে আছেন খামারি। কর্মীরা খুঁজে দেখছেন কোনো মুরগি নতুন করে আক্রান্ত হয়েছে কি না। কিংবা কয়টা মুরগি মারা গেল। প্রতিদিনই দলে দলে মরে যাচ্ছে যত্নের মুরগিগুলো। আক্রান্ত হয়েছে রানীক্ষেত রোগে। সাড়ে তিন হাজার মুরগি ছিল। কিন্তু এখন দেড় হাজারের কম। কর্মীরা দৌড়াদৌড়ি করেন, এলাকার পশুচিকিৎসক বা সুপারভাইজারের কাছে যান। সবার সমাধান একটাই—মুরগিকে ইনজেকশন দাও, অ্যান্টিবায়োটিক দাও। মাথা নাড়েন খামারি—‘না, কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না।’ বিজ্ঞাপন সেই ব্যাচের সাড়ে তিন হাজারের মধ্যে আড়াই হাজার মুরগি বাঁচানো গেল না। পরের ব্যাচের দুই হাজারও একই পথের যাত্রী হয়েছে। এমন তথ্য দিয়ে গাজীপুরের কালিয়াকৈরের বড়ইতলী গ্রামের অর্গানিক চিকেন খামারের খামারি প্রকৌশলী ইমরুল হাসান বলেন, ‘আমার তত দিনে জেদ চেপে গেছে। অ্যান্টিবায়োটিক ছাড়া কি মুরগি বড় করা যাবে না।’ শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদকে সঙ্গে নিয়ে আমরা দেখতে গিয়েছি ইমরুল হাসানের পোলট্রি...

গোল্ডেন মিল্ক নানা রোগ প্রতিরোধের নিদান

Image
  স্বাস্থ্য গোল্ডেন মিল্ক। এটি আসলে প্রাণিজ বা উদ্ভিজ্জ দুধের সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে তৈরি করা হয়। প্রাচীন ভারতীয় চিকিৎসায় এর ব্যবহার রয়েছে। হালে পশ্চিমা বিকল্প চিকিৎসাব্যবস্থায় নানা রোগ প্রতিরোধের নিদান হিসেবে গোল্ডেন মিল্ক পানে উৎসাহিত করা হচ্ছে। লেখা আলমগীর আলম প্রকাশ: ১১ মে ২০২১, ০৮: ০০ অ + অ - ছবি: আনস্প্ল্যাশ বিজ্ঞাপন গোল্ডেন মিল্ক। এটি হলুদের দুধ নামেও পরিচিত। এটি প্রাচীন ভারতবর্ষের একটি স্বাস্থ্যকর সুপানীয়, যা পশ্চিমা সংস্কৃতিতে জনপ্রিয়তা অর্জন করেছে। এই উজ্জ্বল হলুদ পানীয়টি গতানুগতিকভাবে প্রাণিজ বা উদ্ভিজ দুধে হলুদ এবং অন্যান্য মসলা যেমন দারুচিনি ও আদা মিশিয়ে গরম করে তৈরি করা হয়। এর বহু স্বাস্থ্য উপকারের সুনাম আছে এবং প্রায়ই রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং অসুস্থতা রোধ করতে বিকল্প প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল হলুদে আছে অ্যান্টি–অক্সিডেন্ট কার্কুমিন। দুধে হলুদ মেশালে কার্কুমিনের সেই গুণ নষ্ট হয় না। বরং কার্কুমিনের অ্যান্টি–অক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে বহু শতাব্দী ধরে আয়ুর্বেদিক ওষুধে ব্যবহৃত হচ্ছে। অ্যান্টি–অক্সিডেন্ট এমন যৌগিক উপাদান, যা কোষকে সুর...

নিজের পায়ে দাঁড়ানোর গল্প

Image
  অর্থনীতির অর্জন জাহাঙ্গীর শাহ ঢাকা প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৭: ০০ অ + অ - বাংলাদেশের অর্থনীতি বদলে গেছে। স্বাধীনতার পরের প্রায় দু্ই দশক দেশের অর্থনীতি বিদেশি সাহায্যনির্ভর ছিল। বিদেশি সহায়তা ছাড়া উন্নয়ন বাজেট করা যেত না। দাতাগোষ্ঠীর অর্থ ছাড়া উন্নয়ন প্রকল্প নেওয়া কঠিন ছিল। গত ৫০ বছরে সেই চিত্র প্রায় পুরোটাই পাল্টে গেছে। বাংলাদেশ এখন বাণিজ্যনির্ভর অর্থনীতির দেশ হয়েছে। বাণিজ্যনির্ভর অর্থনীতির কারণে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ জোগানের ক্ষমতা বেড়েছে বহু গুণ। নব্বইয়ের দশকে অর্থনীতি উদারীকরণের সুফল মিলছে। বাণিজ্যনির্ভর অর্থনীতির দেশে রূপান্তরের পেছনে এ দেশের উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরিবর্তন কেমন হলো, এর একটি তুলনা দেওয়া যেতে পারে। সাধারণত উন্নয়ন প্রকল্পের খরচের জন্য দাতা দেশ ও সংস্থাগুলো ঋণ দেয়। ১৯৭২-৭৩ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ৫০১ কোটি টাকা। এডিপির ৭৫ শতাংশ অর্থ দিয়েছিল দাতারা। পাঁচ দশক পরে এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ কমে দাঁড়ায় ৩৩ শতাংশ। এবার দেখা যাক, গত পাঁচ দশকে দেশে উদ্যোক্তা কত বেড়েছে। ১৯৭৩ সালের জুন মাসে দেশে শিল্পকারখ...

এক বাগানেই কোটি টাকা আয়

Image
  নওগাঁর সাপাহার উপজেলার ফুটকইল গ্রামে ৯৬ বিঘা জমিতে আম আর বরইয়ের মিশ্র বাগান করেছেন কৃষক সাখাওয়াত হাবিব। ওমর ফারুক  নওগাঁ প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৭: ৪৭ অ + অ - সাখাওয়াত হাবিবের মিশ্র ফল বাগানে চলে বরই তোলার কাজ। সম্প্রতি নওগাঁর সাপাহারের ফুটকইলে ছবি: প্রথম আলো ৯৬ বিঘা জমিজুড়ে দুই বছর আগে ১২ হাজার ৮০০টি আমের গাছ লাগিয়েছিলেন নওগাঁর সাপাহার উপজেলার কৃষক সাখাওয়াত হাবিব (৪৫)। ১০ মাস আগে সেই বাগানের আমগাছের সারির ফাঁকা জায়গায় বিভিন্ন জাতের ১১ হাজার ৭০০টি বরইগাছ লাগান। আমগাছগুলো থেকে গত বছরই ফলন পান। আর এবারই প্রথম বরইগাছগুলোতে বরই ধরেছে। এক সপ্তাহ ধরে বরই বিক্রি শুরু করেছেন সাখাওয়াত। প্রতিদিন ৭০ থেকে ৮০ মণ বরই নামছে তাঁর বাগান থেকে। সাখাওয়াতের এই মিশ্র ফলের বাগান উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরের শিরন্টি ইউনিয়নের ফুটকইল গ্রামে। তাঁর এই বাগান থেকে গত বছর শুধু আম বিক্রি করেছিলেন ২৫ লাখ টাকার। এ বছর মুকুল আসার পরপরই সম্ভাব্য ফলন ধরে নিয়ে ব্যবসায়ীদের কাছে ৪১ লাখ টাকায় বিক্রির চুক্তি করেছেন। আর বরই বিক্রির আশা করছেন ৭০ লাখ টাকার। সব মিলিয়ে মিশ্র বাগান থেকে এ বছরে প্রায় ১ কোটি ১১...