Posts

Showing posts from October, 2020

বিশ্ব ডিম দিবস: ডিম নিয়ে ভ্রান্ত ধারণার অবসান কবে

Image
  লেখা আর এস মাহমুদ হাসান প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১৪:৪৫ অ + অ - ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালন করা হয়। ছবি: সংগৃহীত প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষায় ডিমের গুরুত্ব এবং জনসাধারণের মধ্যে ডিম সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালন করা হয়। পরে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়ে আসছে এ দিবস। বাংলাদেশে ২০১৩ সালে প্রথমবারের মতো ‘বিশ্ব ডিম দিবস’ পালন করা হয়। সেটি ছিল ১৮তম বিশ্ব ডিম দিবস। সেই থেকে প্রতিবছর সাধারণের মধ্যে ডিম সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। পুরো বিশ্বেই দিনটি একসঙ্গে উদযাপিত হয়ে থাকে। ‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াই’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর ২৫তম বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), পোলট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিবিবি), ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, পেশাজীবী...