ইমিউন সিস্টেম শক্তিশালী করার উপায়
(ও মিথ) By সাম্প্রতিক ডেস্ক - March 24, 2020 0 32 ৫ চারদিকে এত দ্রুত গতিতে করোনা ছড়িয়ে পড়ছে যে এ সময় নিজেকে সুস্থ রাখা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এজন্য সকলেরই কিছু প্রয়োজনীয় এবং সময় উপযোগী কৌশল জানা থাকা দরকার। বিশেষজ্ঞদের মতে, একটা স্বাস্থ্যকর ও সুষম খাদ্যের তালিকায় প্রচুর ফল এবং সবজি রাখতে হবে যা আপনার ইমিউন সিস্টেম সচল রাখবে। সুমাথি রেড্ডি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল চিকিৎসকরা বলছেন, ইমিউন সিস্টেম দ্রুত উন্নত করে এমন জিনিসপত্র বা ভিটামিন কিনতে অত তাড়াহুড়ার করার দরকার নেই। কারণ, এগুলি আসলেও কাজ করে কিনা তার কোনো নির্দিষ্ট প্রমাণ এখনো নেই। বরং তার বদলে এমন প্রাকৃতিক খাবার খান যা নিশ্চিতভাবে আপনাকে এ অবস্থা সুস্বাস্থ্যের সঙ্গে মোকাবেলা করতে সাহায্য করবে। চিকিৎসকদের মতে যে নিয়মগুলি এক্ষেত্রে মেনে চলতে হবে এখন: আতঙ্কিত হবেন না। এইটা কিছুটা দুষ্টচক্রের মত, ভাইরাস নিয়ে যত দুশ্চিন্তা করবেন, ততই আপনার ক্ষতি হবে । জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের সহকারী অধ্যাপক মর্গ্যান কায বলেন, দুশ্চিন্তা আপনার ইমিউন সিস্টেমের ক্ষতি করবেই...