করোনাভাইরাস নিয়ে মা–বাবার যা জানা জরুরি
আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ২০ মার্চ ২০২০, ১৭:০৯ আপডেট: ২০ মার্চ ২০২০, ১৮:০৯ ১ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস (কোভিড–১৯) নিয়ে আলোচনা এখন মানুষের মুখে মুখে। বিশ্বের বেশির ভাগ অঞ্চলজুড়ে তা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় লোকজনের মধ্যে ভাইরাসটি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। ভাইরাসটির বিস্তৃতি রোধে অনেক দেশ শহর অবরুদ্ধ করেছে। বাংলাদেশ প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার থেকে মাদারীপুরের শিবচর উপজেলা অবরুদ্ধ করার মতো বড় পদক্ষেপ নিয়েছে। ভাইরাসটির বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নানা সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে। বয়স্কদের জন্য ঝুঁকি বেশি থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। এ অবস্থায় সন্তানদের সুরক্ষায় মা–বাবার জন্য কিছু প্রশ্নের জবাব ও করণীয় ঠিক করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এর মধ্যে শুরুতে জানিয়ে দেওয়া হয়েছে নভেল করোনাভাইরাস আসলে কী। ‘নভেল’ করোনাভাইরাস কী? নভেল করোনাভাইরাস হচ্ছে করোনাভাইরাস গোত্রে...