Posts

Showing posts from 2020

বিশ্ব ডিম দিবস: ডিম নিয়ে ভ্রান্ত ধারণার অবসান কবে

Image
  লেখা আর এস মাহমুদ হাসান প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১৪:৪৫ অ + অ - ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালন করা হয়। ছবি: সংগৃহীত প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষায় ডিমের গুরুত্ব এবং জনসাধারণের মধ্যে ডিম সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালন করা হয়। পরে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়ে আসছে এ দিবস। বাংলাদেশে ২০১৩ সালে প্রথমবারের মতো ‘বিশ্ব ডিম দিবস’ পালন করা হয়। সেটি ছিল ১৮তম বিশ্ব ডিম দিবস। সেই থেকে প্রতিবছর সাধারণের মধ্যে ডিম সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। পুরো বিশ্বেই দিনটি একসঙ্গে উদযাপিত হয়ে থাকে। ‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াই’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর ২৫তম বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), পোলট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিবিবি), ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, পেশাজীবী...

হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায় খাবারের ট্রান্সফ্যাট

Image
অধ্যাপক মো. আফজালুর রহমান প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২ অ + অ - অধ্যাপক মো. আফজালুর রহমান খাবারের ট্রান্সফ্যাট হলো ক্ষতিকর চর্বিজাতীয় খাবার। এটি রক্তের ‘ভালো’ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এবং ‘খারাপ’ কোলেস্টরেলের মাত্রা বাড়িয়ে দেয়। রক্তে অতিরিক্ত মাত্রার খারাপ কোলেস্টেরল হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। তাই আপনি যত বেশি ট্রান্সফ্যাট খাবেন, আপনার হার্ট ও রক্তনালি রোগের ঝুঁকিও তত বাড়বে। ট্রান্সফ্যাট এত অস্বাস্থ্যকর যে আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা এফডিএ সম্প্রতি খাদ্য প্রস্তুতকারীদের খাবার ও পানীয়গুলোয় কৃত্রিম ট্রান্সফ্যাটের প্রধান উৎস যোগ করতে নিষেধ করেছে। সংস্থাটি আশা করে, এ পদক্ষেপ প্রতিবছর হাজার হাজার হার্ট অ্যাটাক এবং মৃত্যু প্রতিরোধ করবে। ট্রান্সফ্যাট কী বেশির ভাগ ট্রান্সফ্যাট তৈরি হয় শিল্পপ্রক্রিয়ার মাধ্যমে। এ প্রক্রিয়ায় উদ্ভিজ্জ তেল তৈরির সময় তাতে হাইড্রোজেন যুক্ত হয়। এই আংশিক হাইড্রোজেনযুক্ত উদ্ভিজ্জ তেল, যা স্বাভাবিক কম তাপমাত্রায় শক্ত হয়ে যায়, সেটিই হলো ট্রান্সফ্যাট। এটি খুব বেশি ক্ষতিকর না হলেও খাবার তৈরির সময় উদ্ভিজ্জ তেল পরিবর্তন না করে ভাজার জন্য বারবার ব্যবহার করলে ত...

ইমিউন সিস্টেম শক্তিশালী করার উপায়

Image
(ও মিথ) By   সাম্প্রতিক ডেস্ক - March 24, 2020 0 32 ৫ চারদিকে এত দ্রুত গতিতে করোনা ছড়িয়ে পড়ছে যে এ সময় নিজেকে সুস্থ রাখা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এজন্য সকলেরই কিছু প্রয়োজনীয় এবং সময় উপযোগী কৌশল জানা থাকা দরকার। বিশেষজ্ঞদের মতে, একটা স্বাস্থ্যকর ও সুষম খাদ্যের তালিকায় প্রচুর ফল এবং সবজি রাখতে হবে যা আপনার ইমিউন সিস্টেম সচল রাখবে। সুমাথি রেড্ডি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল চিকিৎসকরা বলছেন, ইমিউন সিস্টেম দ্রুত উন্নত করে এমন জিনিসপত্র বা ভিটামিন কিনতে অত তাড়াহুড়ার করার দরকার নেই। কারণ, এগুলি আসলেও কাজ করে কিনা তার কোনো নির্দিষ্ট প্রমাণ এখনো নেই। বরং তার বদলে এমন প্রাকৃতিক খাবার খান যা নিশ্চিতভাবে আপনাকে এ অবস্থা সুস্বাস্থ্যের সঙ্গে মোকাবেলা করতে সাহায্য করবে। চিকিৎসকদের মতে যে নিয়মগুলি এক্ষেত্রে মেনে চলতে হবে এখন: আতঙ্কিত হবেন না। এইটা কিছুটা দুষ্টচক্রের মত, ভাইরাস নিয়ে যত দুশ্চিন্তা করবেন, ততই আপনার ক্ষতি হবে । জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের সহকারী অধ্যাপক মর্গ্যান কায বলেন, দুশ্চিন্তা আপনার ইমিউন সিস্টেমের ক্ষতি করবেই...

করোনাভাইরাস নিয়ে মা–বাবার যা জানা জরুরি

Image
আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ২০ মার্চ ২০২০, ১৭:০৯   আপডেট:  ২০ মার্চ ২০২০, ১৮:০৯     ১ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস (কোভিড–১৯) নিয়ে আলোচনা এখন মানুষের মুখে মুখে। বিশ্বের বেশির ভাগ অঞ্চলজুড়ে তা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় লোকজনের মধ্যে ভাইরাসটি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। ভাইরাসটির বিস্তৃতি রোধে অনেক দেশ শহর অবরুদ্ধ করেছে। বাংলাদেশ প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার থেকে মাদারীপুরের শিবচর উপজেলা অবরুদ্ধ করার মতো বড় পদক্ষেপ নিয়েছে। ভাইরাসটির বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নানা সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে। বয়স্কদের জন্য ঝুঁকি বেশি থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। এ অবস্থায় সন্তানদের সুরক্ষায় মা–বাবার জন্য কিছু প্রশ্নের জবাব ও করণীয় ঠিক করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এর মধ্যে শুরুতে জানিয়ে দেওয়া হয়েছে নভেল করোনাভাইরাস আসলে কী। ‘নভেল’ করোনাভাইরাস কী? নভেল করোনাভাইরাস হচ্ছে করোনাভাইরাস গোত্রে...

‘এখন মেয়েটার শরীরে চামড়া নাই, হাড় বেরিয়েছে’

Image
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৭ জানুয়ারি ২০২০, ২২:০৭   আপডেট:  ২৭ জানুয়ারি ২০২০, ২৩:০১     ৪ শেখ সামাওয়া জাহরি সরৌশী। ছবি: ফেসবুক থেকে নেওয়া ‘আমার তুলতুলে একটা মেয়ে ছিল। এখন মেয়েটার শরীরে চামড়া নাই, হাড় বেরিয়েছি। মেয়েকে দেখে আমরা আর সহ্য করতে পারছি না। এটা মানা যায় না। মানতে পারছি না। সবকিছু সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছি’—এভাবেই কথাগুলো বললেন শেখ গোলামুন্নবী জায়েদ। তাঁর মেয়ে শেখ সামাওয়া জাহরি সরৌশী।মাত্র ২ বছর ৪ মাস বয়সী মেয়েটা এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। গরম পানিতে ঝলসে গেছে ছোট শরীরের বেশির ভাগ অংশ। চিকিৎসকেরা জানিয়েছেন, পোড়ার পরিমাণ ৩৩ শতাংশ। শেখ গোলামুন্নবী জায়েদ বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর প্রতিবেদক এবং সংবাদ উপস্থাপক। সরৌশীর মা ওরিন নাশিদ ঋদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক। ২৪ জানুয়ারি বিকেলে রান্নাঘরে গামলার মধ্যে রাখা গরম পানিতে ঝলসে গেছে সরৌশী। ঘটনার পর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিল। সেখান থেকে গতকাল রোববার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্...