রং ও আকার দেখে ইলিশ চিনুন
ইফতেখার মাহমুদ ২৬ আগস্ট ২০১৯, ১১:৩০ আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ১১:৫৬ প্রিন্ট সংস্করণ ৭ এক সপ্তাহ ধরে বাজার থেকে অন্য মাছগুলো মোটামুটি বিদায় নিয়েছে। বাজার ভরে উঠছে সাদা চকচকে রুপালি ইলিশে। পাঁচ-ছয় বছর আগেও এক কেজি ওজনের ইলিশ বাজারে খুঁজে পাওয়া ছিল দুষ্কর, এখন তো মাঝারি আর বড় আকৃতির ইলিশই বেশি। কিন্তু আকৃতিতে বড় আর সাদা চকচকে রং হলেই কি ইলিশ স্বাদের হবে? ইলিশ কিনতে গেলে এই দ্বন্দ্বে পড়েন ক্রেতারা। কেনার জন্য টুকরিতে রাখা যেই ইলিশের দিকে আঙুল তাক করবেন বিক্রেতা, অবশ্য সেটাকেই সেরা বলবেন। তাকে তো বিক্রি করতে হবে, তাই না। অনেক আগে থেকে অবশ্য একটি কথার প্রচলন আছে, তা হচ্ছে পদ্মার ইলিশ নাকি সেরা। কিন্তু বাজারে কি আদৌ পদ্মার ইলিশ খুব বেশি পাওয়া যায়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হিসাব বলছে, সারা বছরে দেশে যে প্রায় ৫ লাখ টন ইলিশ ধরা পড়ে, তার মাত্র ১০ শতাংশ আসে পদ্মা থেকে। বড় অংশ ধরা হয় মেঘনা ও উপকূলীয় নদী এবং বঙ্গোপসাগর থেকে। সংখ্যার দিক থেকে এখনো সাগর ও উপকূলের ইলিশই বেশি। তবে স্বাদের দিক থেকে সাগরের ইলিশ সবচেয়ে পিছিয়ে। পদ্মার...