Posts

Showing posts from March, 2019

সালমান খানের দুই মা

Image
দুই মায়ের সঙ্গে সালমান খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া সালমান খানের বাবা সেলিম খান বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার। তবে তিনি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। প্রথম অভিনয়ের সুযোগ পান ‘বরাত’ (১৯৬০) ছবিতে। এরপর ১৯৭০ সাল পর্যন্ত তিনি ১৪টি ছবিতে অভিনয় করেছেন। তবে কোনো ছবিতেই উল্লেখযোগ্য চরিত্রে কাজ করার সুযোগ পাননি। ১৯৭১ সাল থেকে তিনি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখায় মন দেন। ১৯৬৪ সালের ১৮ নভেম্বর সুশীলা চরককে বিয়ে করেন সেলিম খান। সালমা নামে তিনি বেশ পরিচিত। সেলিম খান ও সালমা দম্পতির চার সন্তান—আরবাজ খান, সালমান খান, সোহেল খান ও আলভিরা খান। ১৯৮১ সালে সেলিম খান চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেলেনকে বিয়ে করেন। এই দম্পতি একটি মেয়েকে দত্তক নিয়েছেন। তাঁর নাম অর্পিতা। সালমান খান নিজের মা সালমাকে যেমন খুব পছন্দ করেন, ভালোবাসেন, তেমনি পছন্দ করেন ও ভালোবাসেন বাবার দ্বিতীয় স্ত্রী হেলনকেও। সময় পেলে দুই মায়ের সঙ্গেই সময় কাটান। ছেলের ব্যবহারে মুগ্ধ দুই মা। গতকাল শুক্রবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ইনস্টাগ্রামে দুই মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সালমান খান। ছ...