এক বছরেই ৫০ হাজার কোটি টাকা পাচার
তথ্যসূত্র ও সৌজন্যে প্রথম আলো নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৯ জানুয়ারি ২০১৯, ১১:২৯ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯, ১১ ১২ • ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআইয়ের প্রতিবেদন • কয়েক বছর ধরে জিএফআই অর্থ পাচারের প্রতিবেদন দিচ্ছে • এবারের প্রতিবেদনে ১৪৮টি দেশের অর্থ পাচারের তথ্য • ২০১৫ সালে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশ ১৯তম • ২০১৪ সালের চেয়ে অর্থ পাচার কমেছে ২৭ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ২০১৫ সালে প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচার হওয়ার তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই)। সংস্থাটি গতকাল সোমবার বৈশ্বিকভাবে ১৪৮টি দেশের অর্থ পাচারের তথ্য প্রকাশ করেছে। কয়েক বছর ধরে জিএফআই এ ধরনের অর্থ পাচারের প্রতিবেদন প্রকাশ করে আসছে। এবারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ৫৯০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। বর্তমান বাজারদরে (৮৪ টাকা প্রতি ডলার হিসাবে) এই অর্থের পরিমাণ ৪৯ হাজার ৫৬০ কোটি টাকা। আর গতবারের প্রতিবেদন অনুযায়ী, ২...