Posts

Showing posts from September, 2017

জিভের রঙ দেখে জানুন আপনি সুস্থ না রোগাক্রান্ত

Image
 একুশে টেলিভিশন  প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৮ জুন ২০১৭ বুধবার |  আপডেট: ০৩:৪৯ পিএম, ২৯ জুন ২০১৭ বৃহস্পতিবার অসুস্থ্য শরীর নিয়ে হাসাপাতাল কিংবা ক্লিনিকে গেলে প্রথমে জিভটা দেখাতে বলেন চিকিৎসক। কারণ, জিভের রঙ ও আকার দেখে শারীরিক সমস্যার বিষয়টি বুঝতে পারেন চিকিৎসক। শতাব্দি পুরনো এই পন্থা আসলে চীনাদের চিকিৎসা পদ্ধতির অঙ্গ ছিল। আপনিও বাড়িতে বসেই শরীরে কোথায় সমস্যা তা জানতে পারেন নিজের জিভ দেখেই। ১) জিভের ওপর পাতলা সাদা আবরণ জিভ মূলত আমাদের পরিপাকতন্ত্রের খবরাখবর জানায়। কারণ জিভ থেকেই এই তন্ত্রে শুরু। জিভের ওপর যদি পাতলা সাদা একটি আস্তরণ থাকে, তা হলে বুঝবেন হজমে কোনো সমস্যা নেই। পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করছে। ২) মোটা সাদা আস্তরণ এটা শরীর খারাপের সংকেত। এটা হলে বুঝবেন শরীরে কোথাও চোট রয়েছে অথবা ভেতরে ভেতর শরীর খারাপ হচ্ছে। শরীরে কোনো একটি অংশ ঠিক মতো কাজ করছে না। হলুদ আস্তরণ মূলত জ্বর হলে জিভের ওপর হলুদ আস্তরণ পড়ে। দেহের তাপমাত্রা অনেক কারণে বাড়তে পারে। সেটা ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে, শরীরের কোনো অংশ ফুলে গিয়ে থাকতে পারে। ৪) উপ...

জিভে জল আনা জলপাই

Image
      জলপাই গুণাগুণ: জলপাই খোসাসহ খেতে হয়। খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে। আর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কোলনের ক্যানসারের ঝুঁকি কমায় এই মৌসুমের ফল জলপাই। এটি টকজাতীয় ফল। শুধু ফল হিসেবে নয়, এর তেল খুব স্বাস্থ্যকর। রান্না ও আচারের কাঁচা জলপাইয়ে পুষ্টি বেশি। বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বলেন, ‘১০০ গ্রাম জলপাইয়ে থাকে ৭০ ক্যালরি। এতে শর্করা ১৬.২ গ্রাম, খনিজ ৩.১ মিলিগ্রাম ও ভিটামিন সি থাকে ৩৯ মিলিগ্রাম। যেকোনো বয়সের জন্য বিশেষ করে হূদরোগী ও অস্ত্রোপচারের পর জলপাই খেলে উপকার পাওয়া যায়।’ জলপাইয়ের ভিটামিন সি ও ভিটামিন এ ত্বক, চুল, দাঁতের উজ্জ্বলতা ও পুষ্টি জোগায়। সংক্রামক ও ছোঁয়াচে রোগগুলোকে রাখে অনেক দূরে। এ ছাড়া জীবাণুর আক্রমণ, চোখ ওঠা, চোখের পাতায় লালচে ফোড়া এই সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে। জলপাই খোসাসহ খেতে হয়। খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে। আর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কোলনের ক্যানসারের ঝুঁকি কমায়। রক্ত চলাচল ঠিক রেখে হূৎপিণ্ডকে সঠিকভাবে কাজ করতে অবদান...

আমের নাম তাইওয়ান গ্রিন

Image
বাংলাদেশ বিবিধ কৃষি আনোয়ার হোসেন,  ১৩  ২০১৭, ০২:৩০ প্রিন্ট সংস্কর চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের বাগানের গাছে ঝুলছে তাইওয়ান গ্রিন আম। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো আমের নাম তাইওয়ান গ্রিন। আম তো নয়, যেন ছোটখাটো লাউ। গাঢ় সবুজ রঙের একেকটি আমের ওজন ৯০০ গ্রাম থেকে সোয়া কেজি। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের গবেষণা বাগানের দুটি গাছে ঝুলছে এমন আম। কৃষিবিদদের মতে, শুধু আকৃতি ও ওজনের দিক থেকেই নয়, গুণ ও মানেও আমপ্রেমীদের মন জয় করবে এই আম। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান  প্রথম আলো কে বলেন, ভিয়েতনাম থেকে আনা হয়েছে এই জাত। ভিয়েতনাম থেকে রপ্তানিযোগ্য আমের তালিকায় স্থান করে নিয়েছে এই আম। ২০১২ সালে শিক্ষাসফরে ভিয়েতনামে যান বাংলাদেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টারের ১২ জন উদ্যানতত্ত্ববিদ। সম্ভাবনাময় জাত মনে করে তাঁরা তাইওয়ান গ্রিনের ‘সায়ন’ (চারা তৈরির উপযোগী ডগা) সংগ্রহ করে নিয়ে আসেন বাংলাদেশে। চারা তৈরির পর ২০১৩ সালে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার...