Posts

Showing posts from November, 2016

ফিট থাকতে বিট

Image
বিট শরীর ফিট বা ঠিক রাখতে চাইলে খাদ্যতালিকায় বিট রাখতে পারেন। যাঁরা এই শীতের মৌসুমেও সতেজ ত্বক চান, তাঁদের জন্য সেরা শীতের সবজি এই বিট। শরীরে ক্ষতিকর উপাদান বা বিষমুক্ত করার বিশেষ উপাদান আছে বিটে। বিট পছন্দ করুন বা না করুন এর পুষ্টিগুণ কিন্তু অনেক। দেখে নিন কী আছে বিটে: বিটে আছে পুষ্টি:  বিটে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন বি৬, এ, সি, নাইট্রেট আছে। শরীরকে সুস্থ রাখার নানা উপাদান থাকায় শীতের সবজি হিসেবে বিট খাদ্যতালিকায় রাখতে পারেন। ত্বকের সুরক্ষায়:  ত্বকের সুরক্ষার জন্য নানা উপাদান আছে বিটে। ত্বকের সজীবতা ধরে রাখতে নিয়মিত বিট খেতে পারেন। যাঁদের ত্বক তৈলাক্ত ও ব্রণ হওয়ার প্রবণতা বেশি, তাঁরা বেশি করে বিট খাবেন। এতে প্রদাহবিরোধী উপাদান থাকায় বিটের জুস নিয়মিত খেলে মুখে ব্রণের সমস্যা দূর হয়। শরীরকে বিষমুক্ত করে:  শরীরকে বিষমুক্ত করার উপাদান আছে বিটে। নিয়মিত বিটের জুস খেলে শরীরের বিভিন্ন অংশে জমা বিষাক্ত উপাদান দূর হয়ে শরীর পরিষ্কার হয়, ত্বক সুন্দর হয়। সবচেয়ে ভালো ফল পেতে প্রতিদিন সকালে সতেজ বিটের জুস খেতে হবে। নানা পদের খাবার:  বিট কিন্তু নানা...

সাত উপায়ে প্রতিরোধ করুন ক্যানসার

Image
অ অ- অ+ শীর্ষ নিউজ, ঢাকা: ক্যানসারের কথা শুনলেই আমরা আঁতকে উঠি। কিন্তু একটু সচেতন হলে ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। শুধু তাই নয়, শুরুতে ক্যানসার নির্ণয় করতে পারলে চিকিৎসার মাধ্যমে ক্যানসার সারিয়ে তোলা সম্ভব। ক্যানসার প্রতিরোধে মেনে চলুন কিছু পরামর্শ। ১. ধূমপান থেকে দূরে থাকুন গবেষণায় দেখা গেছে, ক্যানসারের যত কারণ জানা গেছে, তার মধ্যে ৩৩ ভাগই ধূমপান। এমন কোনো ক্যানসার নেই যার সঙ্গে ধূমপানের সম্পর্ক নেই। বিশ্বে ১৩ লাখ লোক মারা যায় ফুসফুসের ক্যানসারে। বাংলাদেশে মোট ক্যানসার রোগীর সংখ্যা ২৫ ভাগ। এ ক্যানসারের শতকরা ৯০ ভাগই ধূমপায়ী। সিগারেট-বিড়িতে ৬৫ রকমের বেশি এমন পদার্থ থাকে, যা ক্যানসার তৈরি করতে পারে। অধূমপায়ীরা ধূমপায়ীদের মাধ্যমে ক্যানসারে আক্রান্ত হন। পান-সুপারি, জর্দা, তামাকপাতা বাংলাদেশে মুখ, গলা ক্যানসারের অন্যতম কারণ। এ ক্যানসার দেশের প্রধান পাঁচটি ক্যানসারের একটি। ২. খাবারে হোন সচেতন খাদ্যাভ্যাস ক্যানসারের জন্য দায়ী বলে এরই মধ্যে গবেষকরা প্রতিষ্ঠা করেছেন। যেমন জাপানে পাকস্থলীর ক্যানসার বেশি। কারণ হিসেবে গবেষকরা বলেছেন, জাপানিরা আধা সেদ্ধ মাংস বা স্মোকড ফুড ...

উইকিলিকসে ট্রাম্প! সত্য না কৌতুক?

Image
গদ্যকার্টুন আনিসুল হক | ২৫ নভেম্বর ২০১৬, ০২:১১    আমেরিকার নির্বাচনের পরের দিন ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দাকর্তা ও নিরাপত্তা-বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের খবর উইকিলিকস ফাঁস করে দেয়। সেই খবরে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প খুবই হতাশ হয়েছেন। কারণ, এই বৈঠকের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, আমেরিকার প্রেসিডেন্ট একটা আলংকারিক পদ মাত্র। তাঁর নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। তিনি ব্যবস্থার শিকার। সবকিছু সিস্টেম নামক যন্ত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, প্রেসিডেন্ট কেবল তাদের মুখপাত্র হিসেবে সামনে আসেন। পেন্টাগন, সিআইএ ও এফবিআইয়ের সঙ্গে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার: ট্রাম্প: আমাদের অবশ্যই আইএসকে ধ্বংস করতে হবে। অনতিবিলম্বে। সিআইএ: আমরা তা করতে পারব না, স্যার। ট্রাম্প: কেন পারব না? আমি আমেরিকার প্রেসিডেন্ট। সিআইএ: স্যার। আইএস আমরা বানিয়েছি। কিন্তু একা বানাইনি। আমাদের সঙ্গে আছে ইসরায়েল, তুরস্ক, কাতার, সৌদি আরব... ট্রাম্প: না। এটা আমরা বানাইনি। ডেমোক্র্যাটরা বানিয়েছে। সিআইএ: আমরা বানিয়েছি, স্যার। এটা যদি আমরা ধ্বংস করি, পেট্রোডলার ...

মুলা কেন খাবেন?

Image
অনলাইন ডেস্ক | ২১ নভেম্বর ২০১৬, ১১:৩০ মুলা মুলা! নাম শুনেই অনেকে চোখ কুঁচকান। অনেকেই মুলা খেতে চান না। কিন্তু মুলায় মেলে নানা উপকার। তরকারি হিসেবে বা সালাদে নানাভাবে মুলা খাওয়া যায়। পুষ্টিবিদেরা বলেন, মুলার মেলা পুষ্টিগুণ। যকৃৎ ও পাকস্থলী পরিষ্কারে মুলার জুড়ি মেলা ভার। নিয়মিত তাই খাবার টেবিলে মুলা রাখতেই পারেন। মুলার নানা উপকারের কথা জেনে নিন যকৃৎ ও পাকস্থলী বিষমুক্ত করতে পারে মুলা। মুলা সাদা, লাল বা কালো রঙের হতে পারে। শীতকালে সাদা মুলা সহজে চোখে পড়ে। এ মুলায় প্রচুর ভিটামিন সি আছে, যা শরীরের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। কালো রঙের মুলা ও এর পাতা অনেক দিন ধরে জন্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। মুলায় যে উপাদান আছে, তা রক্ত শোধনে সহায়তা করে। মুলায় আছে প্রচুর সালফার। ১.  রক্তে অক্সিজেন বাড়ায়:  রক্তের লোহিত কণিকা ধ্বংসের হাত থেকে রক্ষা করে মুলা। মুলা খেলে রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ে। ২.  যকৃৎ সুরক্ষা করে:  মুলায় প্রচুর ফাইবার আছে। প্রতিদিন যদি সালাদের সঙ্গে অল্প পরিমাণে মুলা খাওয়া যায়, তবে শরীরে ফাইবার আসায় হজম ভালো হয়। এটি পিত্ত উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, ...

বিস্ময়কর ক্ষমতা মেথির!

অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০১৬, ১১:২০ মেথি সবাই চেনেন। মেথিকে মসলা, খাবার, পথ্য—তিনটিই বলা চলে। স্বাদ তিতা ধরনের। এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি ও তারুণ্য ধরে রাখার বিস্ময়কর এক ক্ষমতা। যাঁরা নিয়মিত মেথি খান, তাঁদের বুড়িয়ে যাওয়ার গতিটা অত্যন্ত ধীর হয়। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ-জীবাণু মরে। বিশেষত কৃমি মরে। রক্তের চিনির মাত্রা কমে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায়। ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে হৃদ্‌রোগের রোগী পর্যন্ত সবাইকে তাঁদের খাবারে মেথি রাখার পরামর্শ দেওয়া হয়। মেথির গুণাগুণ দেখলে একে অন্যতম সুপারফুড বলা চলে। মেথির উপকারিতা জেনে নিন ১. মেথিতে আছে প্রাকৃতিক তন্তু, যা ওজন কমাতে বেশ কার্যকর। দিনে দুই-তিনবার মেথি চিবাতে থাকলে বেশি না খেলেও পেট ভরা মনে হবে। যাঁরা ওজন কমাতে চান, তাঁরা মেথি কাজে লাগাতে পারেন। ২. শীত একটু একটু করে আসছে। বাড়ছে সর্দিকাশিও। নিয়মিত মেথি খেলে সর্দিকাশি পালাবে। লেবু ও মধুর সঙ্গে এক চা-চামচ মেথি মিশিয়ে খেলে জ্বর পালাবে। মেথিতে ...

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহজ উপায়

Image
১৮ নভেম্বর, ২০১৬ ১৪:৩১ শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি কঠিন কোনো কাজ নয়। তবে ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরও যাদের ওজন বেশি তাদের জন্য কিছুটা কঠিন মনে হতে পারে। এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শক্তিশালী রোগপ্রতিরোধী ক্ষমতা গড়ে তোলার কিছু কার্যকর উপায়ের কথা। ১. সঠিক সময়ে পানি খান : সবাই জানেন, বেশি বেশি পানি খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস। তবে এটি খাওয়ারও সঠিক সময় রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর এক বা দুই গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলুন। ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। খাওয়ার আগে দুই গ্লাস পানি আপনার ওজন কমাতে সহায়তা করবে। ২. একই জীবনযাপনে লেগে থাকবেন না : বাড়ি বা অফিসে যেখানেই থাকুন না কেন, অনেক সময় ধরে অলস বসে থাকবেন না। কাজের ফাঁকে একটু হাঁটা-চলা করুন। ফোনে কথা বলার সময় একটু হেঁটে নিন। ৩. খাবারে মনোযোগ দিন : ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে খাবারে মন দিতে হবে। পুষ্টিকর ও ফাইবারসমৃদ্ধ খাবারে মন দিতে হবে। যেকোনো পুষ্টিকর খাবার রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ৪. ঘন ঘন অল...

নিরাপদে থাকার দরকারি তিন অ্যাপ

Image
নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর ২০১৬, ১৪:৫৪ দরকারি তিন অ্যাপের লোগো সম্প্রতি অনেকেই মোবাইল ফোনে ‘তথ্য দিন, সেবা নিন, নিরাপদে থাকুন’ এ স্লোগানে একটি বার্তা পান। বাংলাদেশ পুলিশের পাঠানো ওই বার্তায় গুগলের প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘বিডি পুলিশ হেল্প লাইন’ নামের একটি অ্যাপ ডাউনলোডের জন্য বলা হয়। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাগরিকদের জন্য এ ধরনের তিনটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রিপোর্ট টু র‍্যাব, হ্যালো সিটি ও পুলিশ হেল্প লাইন। গত আগস্ট মাসে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরাসরি জানাতে দুটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) প্রকাশ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। ‘রিপোর্ট টু র‍্যাব’ নামে র‍্যাবের অ্যাপে তথ্য জানানোর পাশাপাশি ছবি বা ভিডিও দিয়েও সহায়তা করা যায়। তথ্য জানানোর সময় অপরাধের ধরন, ঘটনাস্থলের ঠিকানা ও বিবরণ উল্লেখ করে দিতে হয়। র‍্যাবের ১৪টি জোনের মুঠোফোন নম্বর পাওয়া যায় ...