Posts

Showing posts from August, 2015

,২৫ মিনিটের হাঁটায় আয়ু বাড়বে ৭ বছর

Image
দিনে অন্তত ২৫ মিনিট দ্রুত হাঁটুন। এতেই আপনার আয়ু বেড়ে যাবে সাত বছর। আর নিয়মিত ব্যায়াম ৫০ বা ৬০ বছর বয়সেও হার্টঅ্যাটাকে মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেবে অর্ধেক। ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির একটি নতুন গবেষণায় উঠে এসেছে এ চিত্র। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট। প্রতিবেদনটিতে বলা হয়, যুক্তরাজ্যে হৃদ্‌রোগের কারণে প্রতি সাত সেকেন্ডে একজন মারা যায়। স্থূলতা এবং ডায়াবেটিসের রোগীদের আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। নিয়মিত ব্যায়াম স্থূলতা ও ডায়াবেটিসের প্রবণতা কমিয়ে মৃত্যুঝুঁকি কমিয়ে দেয়। গবেষণার অংশ হিসেবে জার্মানির সারল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ৩০ থেকে ৬০ বছর বয়সী অধূমপায়ী ৬৯ জনের একটি দলের ওপর জরিপ পরিচালনা করা হয়। জরিপের জন্য যে ৬৯ জনকে বাছাই করা হয় তাঁরা নিয়মিত ব্যায়াম করতেন না। পরে তাঁদের নির্দিষ্ট কিছু শারীরিক ব্যায়াম করিয়ে এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর রক্ত পরীক্ষা করে গবেষণার ফল নির্ধারণ করা হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সবার প্রতিদিন নিয়মিত অন্তত ২৫ মিনিট হাঁটা বা জগিং করা উচিত। যে বয়সেই ব্যায়াম শুরু করা হোক না কেন তা জীবন যাপনে একটা পরিবর্তন আনবে।...

পরীক্ষার শেষ সময়ে যা করতে পারেন

Image
সুশান্ত পাল | ২৮ আগস্ট, ২০১৫    লেখাটি যখন পড়ছেন, তার ঠিক তিন দিন পর থেকেই পরীক্ষা শুরু। আমি পরীক্ষার্থী হলে এ সময়ে যা যা করতাম এবং পরীক্ষার হলে যা যা করেছি, নিচে লিখলাম * নিশ্চয়ই সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং বাংলা এখন না পড়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পড়ার জন্য রেখে দিতাম। * কোন প্রশ্নে কত সময় দেব, সেটা প্রশ্নের গুরুত্ব এবং সময়বণ্টন অনুযায়ী ঠিক করে ফেলতাম। * কে কী পড়েছে, সে খবর কিছুতেই নিতাম না। এ সময়ে মনমেজাজ খারাপ করার তো কোনো মানেই হয় না। * যা যা পড়েছি, তার তেমন কিছুই মনে থাকবে না, এটা মেনে নিতাম। * পরীক্ষায় বেশির ভাগ প্রশ্নের উত্তরই ওই মুহূর্তে মাথায় যা আসে তা-ই, কিংবা মাথায় কিছু না এলেও জোর করে এনে, লিখে দিয়ে আসতে হয়। তাই এত দিন যত কিছু পড়েছি, সেসব কিছুতে খুব দ্রুত চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করতাম, যাতে পরীক্ষার হলে কোনো প্রশ্ন একেবারে আনকোরা মনে না হয়! * পেনসিল, কলম, রাবার, চৌকোনা স্কেল, ক্যালকুলেটর এসব গুছিয়ে রাখতাম। পরীক্ষার হলে কয়েকটা ‘চালু কলম’ নেওয়া ভালো। (আমি মূল খাতাটির পৃষ্ঠাগুলোতে চারদিকে মার্জিন করে, অতিরিক্ত পৃষ্ঠাগুলোর...

স্বপ্ন নিয়ে এ পি জে আবদুল কালামের একটি অমিয় বচন

স্বপ্ন নিয়ে এ পি জে আবদুল কালামের একটি অমিয় বচন: ‘যা ঘুমের মধ্যে দ্যাখো, তা স্বপ্ন নয়। স্বপ্ন সেটাই, যা তোমাকে ঘুমাতে দেয় না!’

5-year iqama plan excites expatriates

Image
 JEDDAH: P.K. ABDUL GHAFOUR & IBRAHIM NAFFEE Published — Tuesday 25 November 2014 Last update 26 November 2014 12:21 am      |     |    A   A LATEST STORIES IN SAUDI ARABIA Popular TV presenter Saud Al-Dosari dies in Paris 90% of EP tourism is marine-dependent Six initiatives launched to develop judiciary Ministry suspends Baladi Initiative, sparks debate Terrorists adopt new tactics to cause maximum damage More Foreign investors and guest workers have welcomed the government’s reported plan to issue resident permits (iqamas) for five years instead of one. They said the move would boost the Kingdom’s economic progress. “This is a great step on the part of the government and will have a tremendous impact on businesses,” said Siddeek Ahmed, CMD of Eram Group while responding to the Passport Department’s plan to implement a proposal to extend t...

সাধারণ চা-ওয়ালা, অসাধারণ লেখক

অনলাইন ডেস্ক | ০৬ আগস্ট, ২০১৫           লক্ষ্মণ রাও। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ফুটপাতে তাঁর চায়ের দোকান। প্রতিদিন বিক্রি হয় প্রায় ১৫০ কাপ চা। এই সাধারণ চা-ওয়ালাই একজন অসাধারণ লেখক। এরই মধ্যে হিন্দি ভাষায় ছাপা হয়েছে তাঁর ২৪টি বই। তাঁর বই বিক্রি হচ্ছে বিশ্বখ্যাত বুকস্টোর আমাজন ডটকমে। সম্প্রতি বিবিসি এই ‘চা-ওয়ালা’ লেখককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে এক কৃষক পরিবারে জন্ম লক্ষ্মণ রাওয়ের। অভাবের তাড়না থাকলেও স্বপ্ন ছিল লেখক হবেন। তাই বাড়ি ছেড়ে ১৯৭৫ সালে পাড়ি জমিয়েছিলেন দিল্লিতে। এসে নির্মাণশ্রমিক ও হোটেলে থালাবাসন ধোয়ার কাজও করেন। সেখান থেকে পাওয়া মজুরির টাকা বাঁচিয়ে পান-বিড়ি-সিগারেট বিক্রির একটি দোকান খুলে বসেন। দোকানটি ছিল তাঁর বর্তমান চায়ের দোকানের কয়েক গজ দূরে। রাও পান-বিড়ির দোকান চালানোর পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশোনাও। কয়েক বছর পরেই তিনি হিন্দি ভাষার ওপর স্নাতক পাস করেন। এরপর তিনি দেন একটি চায়ের দোকান। পাশাপাশি দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে স্নাতকোত্তর পরীক্ষাতেও বসেন। এরই ম...